দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। একের পর এক ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সর্বশেষ গতকাল ২৪ এপ্রিল রাত আড়াইটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দরিকান্দি এলাকায় এক লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাসহ প্রায় কোটি টাকার মালামাল লুটে নিয়েছে।

আরও পড়ুন, লক্ষীটারীতে দুর্যোগ প্রস্তুতি জোরদারে ইউডিএমসি-স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভা

ভুক্তভোগী প্রবাসী হাফিজুর রহমান হিরণ মোল্লা জানান, মাত্র এক সপ্তাহ আগে তিনি লন্ডন থেকে দেশে ফেরেন। গত রাত আড়াইটার দিকে ৮-১০ জনের একটি সুসংগঠিত সশস্ত্র ডাকাতদল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পিস্তল ঠেকিয়ে হিরণ মোল্লা ও তার পরিবারের সদস্যদের একটি কক্ষে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে নগদ ২৭ লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার ও সাড়ে ৪ হাজার ব্রিটিশ পাউন্ডসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুটে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।

আরও পড়ুন, পাঁচবিবিতে বণিক সমিতির সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।তবে স্থানীয়দের অভিযোগ, গত এক মাসে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অন্তত ৬টি বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ অপরাধীদের দমনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বিশেষ করে প্রবাসীদের টার্গেট করে এই ধরনের ডাকাতি সংঘটিত হওয়ায় এলাকায় প্রবাসী পরিবারগুলোর মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে। রাতে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিষয় : রূপগঞ্জ লুট ডাকাতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। একের পর এক ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সর্বশেষ গতকাল ২৪ এপ্রিল রাত আড়াইটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দরিকান্দি এলাকায় এক লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাসহ প্রায় কোটি টাকার মালামাল লুটে নিয়েছে।

আরও পড়ুন, লক্ষীটারীতে দুর্যোগ প্রস্তুতি জোরদারে ইউডিএমসি-স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভা

ভুক্তভোগী প্রবাসী হাফিজুর রহমান হিরণ মোল্লা জানান, মাত্র এক সপ্তাহ আগে তিনি লন্ডন থেকে দেশে ফেরেন। গত রাত আড়াইটার দিকে ৮-১০ জনের একটি সুসংগঠিত সশস্ত্র ডাকাতদল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পিস্তল ঠেকিয়ে হিরণ মোল্লা ও তার পরিবারের সদস্যদের একটি কক্ষে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে নগদ ২৭ লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার ও সাড়ে ৪ হাজার ব্রিটিশ পাউন্ডসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুটে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।

আরও পড়ুন, পাঁচবিবিতে বণিক সমিতির সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।তবে স্থানীয়দের অভিযোগ, গত এক মাসে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অন্তত ৬টি বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ অপরাধীদের দমনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বিশেষ করে প্রবাসীদের টার্গেট করে এই ধরনের ডাকাতি সংঘটিত হওয়ায় এলাকায় প্রবাসী পরিবারগুলোর মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে। রাতে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত