দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

গণভোট বাস্তবায়নে সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা নাহিদ ইসলামের

হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, প্রয়োজনে সংসদ ও রাজপথ একাকার হয়ে যাবে।শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, আল্লামা মামুনুল হককে সংসদে যেতে বাধা দেওয়া হলেও রাজপথে তাকে থামানো সম্ভব নয়। তার ভাষায়, সংসদে তারা জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবি তুলছেন, আর রাজপথে আন্দোলন চলছে।

আরো পড়ুন , জামায়াতের জাতীয় সমাবেশ আজ সোহরাওয়ার্দী উদ্যানে

তিনি আরও বলেন, সরকার জনগণের সমস্যার সমাধান না করে বরং প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করছে এবং বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।নাহিদ ইসলাম অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশজুড়ে মানুষ দুর্ভোগে আছে।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যান করা হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

বিষয় : আন্দোলন হুঁশিয়ারি জুলাই সনদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

গণভোট বাস্তবায়নে সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা নাহিদ ইসলামের

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, প্রয়োজনে সংসদ ও রাজপথ একাকার হয়ে যাবে।শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, আল্লামা মামুনুল হককে সংসদে যেতে বাধা দেওয়া হলেও রাজপথে তাকে থামানো সম্ভব নয়। তার ভাষায়, সংসদে তারা জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবি তুলছেন, আর রাজপথে আন্দোলন চলছে।

আরো পড়ুন , জামায়াতের জাতীয় সমাবেশ আজ সোহরাওয়ার্দী উদ্যানে

তিনি আরও বলেন, সরকার জনগণের সমস্যার সমাধান না করে বরং প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করছে এবং বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।নাহিদ ইসলাম অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশজুড়ে মানুষ দুর্ভোগে আছে।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যান করা হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত