পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও সংগীতশিল্পী আসিম আজহার—তাদের সম্পর্কের গুঞ্জন আবারও জোরালো হয়েছে। সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত আসিম আজহারের কনসার্টে উপস্থিত থাকতে দেখা গেছে হানিয়াকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজেকে আড়াল করার চেষ্টা করছেন এই অভিনেত্রী। মুখে কাপড় ও মাথায় টুপি পরে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে নিজের নাটকের জনপ্রিয় গান ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ গাইছিলেন তিনি।
আরও পড়ুন, ‘সেলিব্রিটি’ তকমা মানেন না স্বস্তিকা
তবে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা সফল হয়নি। ভক্তরা দ্রুতই তাকে চিনে ফেলেন এবং সামাজিক মাধ্যমে তার উপস্থিতি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই হানিয়া আমির ও আসিম আজহারের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। ২০২৫ সালের জুনে আসিম তার সাবেক বাগদত্তা মেরুব আলির সঙ্গে বিচ্ছেদের পর আবারও এই জুটিকে ঘিরে জল্পনা বাড়ে।
আরও পড়ুন, বিচ্ছেদের পর কঠিন সময় পার করেছেন কাল্কি
নিউইয়র্ক কনসার্টে হানিয়ার উপস্থিতি সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। অনেক ভক্তই সামাজিক মাধ্যমে এই জুটিকে বিয়ের আহ্বান জানাচ্ছেন। এরই মধ্যে জল্পনায় নতুন মাত্রা যোগ করে হানিয়া ইনস্টাগ্রামে নিউইয়র্কের রাস্তায় হাঁটার একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে ‘Outta My Mind’ গানটি গাইতে শোনা যায়। বর্তমানে আসিম আজহার উত্তর আমেরিকাজুড়ে একটি রেকর্ডগড়া কনসার্ট ট্যুরে ব্যস্ত, যার বেশিরভাগ শোই প্রায় হাউসফুল।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন