আন্তর্জাতিক হকির মঞ্চে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ নারী হকি দল। নিজেদের ইতিহাসের মাত্র দ্বিতীয় ম্যাচ খেলেই তুলে নিলো দারুণ এক জয়। উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।ইন্দোনেশিয়ার জাকার্তার জিবিকে হকি মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য দেখায় বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন শারিকা রিমন। তবে সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
মাত্র এক মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরায় উজবেকিস্তান।এরপর ২৪ মিনিটে কনা আক্তারের দুর্দান্ত ফিল্ড গোলে আবারও লিড নেয় বাংলাদেশ। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দল।বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৩-১ করেন আইরিন আক্তার রিয়া। তবে ম্যাচে উত্তেজনা ফেরে ৪৬ মিনিটে, যখন পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান কমিয়ে ৩-২ করে উজবেকিস্তান।শেষ সময়টায় রক্ষণে দৃঢ়তা দেখিয়ে জয় নিশ্চিত করে
আরো পড়ুন , স্বস্তির খবর পেল বাংলাদেশ টাইগাররা
বাংলাদেশ নারী হকি দল। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন আইরিন আক্তার রিয়া।এর আগে প্রথম ম্যাচে শক্তিশালী চায়নিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ১ পয়েন্ট পাওয়ার পর আজকের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করায় ‘পুল এ’-তে অবস্থান আরও মজবুত হয়েছে দলের।এখন সামনে বড় চ্যালেঞ্জ। আগামী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় বা ড্র করতে পারলেই নিশ্চিত হবে সেমিফাইনাল, পাশাপাশি মিলবে এশিয়ান গেমসে খেলার টিকিট।বাংলাদেশ নারী হকির জন্য এটি শুধু একটি জয় নয়—বরং সম্ভাবনার নতুন দরজা খুলে দেওয়ার এক ঐতিহাসিক মুহূর্ত।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন