দৈনিক সংবাদ দিগন্ত

অভিষেকের দ্বিতীয় ম্যাচেই ইতিহাস গড়ল নারী হকি দল

আন্তর্জাতিক অভিষেকের মাত্র দ্বিতীয় ম্যাচেই ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ নারী হকি দল। উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে দারুণ এক সাফল্য অর্জন করেছে লাল-সবুজের মেয়েরা। এর আগে প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করে ইতিবাচক শুরু করেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা বজায় রেখেই দ্বিতীয় ম্যাচে এসেছে জয়।আরও পড়ুন, আইপিএলে ১৩ খেলোয়াড় নামিয়ে বিতর্কে মুম্বাই ইন্ডিয়ান্সশুক্রবারের ম্যাচে ১১ মিনিটে শারিকা রিমনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে এক মিনিটের ব্যবধানে উজবেকিস্তান সমতা ফেরায়। এরপর ২৪ মিনিটে কনা আক্তার এবং ৪০ মিনিটে আইরিন আক্তারের গোলে আবারও লিড নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত এই ৩-২ ব্যবধানই ম্যাচের ফল নির্ধারণ করে। পুরো ম্যাচে দারুণ লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা। রক্ষণভাগ ও আক্রমণ—দুই দিকেই ছিল সমান দৃঢ়তা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলেও শুরুতেই পাওয়া লিড ধরে রেখেই জয় নিশ্চিত করে দলটি।আরও পড়ুন, ৩৩ সেকেন্ডেই আবাহনীর গোলম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার রিয়া, যার গোল ও পারফরম্যান্স জয় এনে দিতে বড় ভূমিকা রাখে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ নারী হকি দল। আগামী রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে হংকংয়ের।

অভিষেকের দ্বিতীয় ম্যাচেই ইতিহাস গড়ল নারী হকি দল