দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

প্রবাসীদের ‘টাকার মেশিন’ নয়, বীরের মর্যাদা দেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

সীমান্তে ‘ভারতের আগ্রাসনের’ অভিযোগে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

পুশ-ইনের প্রতিবাদে মাঠে নামছে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট

সংসদে ইসলামী ব্যাংক নিয়ে উত্তপ্ত আলোচনা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ জামায়াত আমিরের

বিএনপির প্রতিবাদ সভা, ‘অশান্তি সৃষ্টির অপচেষ্টা রুখে দেওয়ার’ ঘোষণা

দুর্নীতি-অর্থ পাচারের ক্ষত সারাতে বিকল্প বাজেট দিল জামায়াতে ইসলামী

জনগণ সবকিছু মনে রেখেছে বর্তমান রাজনীতি নিয়ে মোহাম্মদ হোসেনের মন্তব্য

সংসদে গিয়েই গাড়ি-অফিস চাওয়া নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

ছাত্রশিবিরের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি যুবদলের

সামাজিক যোগাযোগ মাধ্যমে “বিকৃতরুচির স্ট্যাটাস” ও জনসম্মুখে আক্রমণাত্মক বক্তব্যের অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ হুঁশিয়ারি জানানো হয়।

আরও পড়ুন, ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিবৃতিতে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন অভিযোগ করেন, ছাত্রশিবিরের কিছু সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে, যা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষার ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের বক্তব্য অনভিপ্রেত বলেও মন্তব্য করেন তারা।

আরও পড়ুন, সংস্কার নয়, ভাগ-বাটোয়ারার রাজনীতি চলছে: উপদেষ্টা মাহফুজ আলম

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এতে শিক্ষাঙ্গনে সহিংসতা ও অস্থিরতা বাড়ছে বলে দাবি করা হয়। যুবদল নেতারা বলেন, শিক্ষাঙ্গন কোনোভাবেই সহিংসতা বা “গুপ্ত রাজনৈতিক চর্চার” জায়গা হতে পারে না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। এছাড়া তারা দেশের সব গণতান্ত্রিক শক্তিকে সহিংসতা ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিষয় : হুঁশিয়ারি বিকৃতরুচির স্ট্যাটাস বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ছাত্রশিবিরের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি যুবদলের

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগ মাধ্যমে “বিকৃতরুচির স্ট্যাটাস” ও জনসম্মুখে আক্রমণাত্মক বক্তব্যের অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ হুঁশিয়ারি জানানো হয়।

আরও পড়ুন, ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিবৃতিতে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন অভিযোগ করেন, ছাত্রশিবিরের কিছু সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে, যা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষার ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের বক্তব্য অনভিপ্রেত বলেও মন্তব্য করেন তারা।

আরও পড়ুন, সংস্কার নয়, ভাগ-বাটোয়ারার রাজনীতি চলছে: উপদেষ্টা মাহফুজ আলম

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এতে শিক্ষাঙ্গনে সহিংসতা ও অস্থিরতা বাড়ছে বলে দাবি করা হয়। যুবদল নেতারা বলেন, শিক্ষাঙ্গন কোনোভাবেই সহিংসতা বা “গুপ্ত রাজনৈতিক চর্চার” জায়গা হতে পারে না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। এছাড়া তারা দেশের সব গণতান্ত্রিক শক্তিকে সহিংসতা ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত