ছাত্রশিবিরের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি যুবদলের
সামাজিক যোগাযোগ মাধ্যমে “বিকৃতরুচির স্ট্যাটাস” ও জনসম্মুখে আক্রমণাত্মক বক্তব্যের অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ হুঁশিয়ারি জানানো হয়।আরও পড়ুন, ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলবিবৃতিতে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন অভিযোগ করেন, ছাত্রশিবিরের কিছু সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে, যা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষার ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের বক্তব্য অনভিপ্রেত বলেও মন্তব্য করেন তারা।আরও পড়ুন, সংস্কার নয়, ভাগ-বাটোয়ারার রাজনীতি চলছে: উপদেষ্টা মাহফুজ আলমবিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এতে শিক্ষাঙ্গনে সহিংসতা ও অস্থিরতা বাড়ছে বলে দাবি করা হয়। যুবদল নেতারা বলেন, শিক্ষাঙ্গন কোনোভাবেই সহিংসতা বা “গুপ্ত রাজনৈতিক চর্চার” জায়গা হতে পারে না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। এছাড়া তারা দেশের সব গণতান্ত্রিক শক্তিকে সহিংসতা ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।