কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে এক ইউপি সদস্যকে অপহরণের পর ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।বুধবার (২২ এপ্রিল) সকালে ঈদগাঁও–ঈদগড় সড়কের পানেরছড়া এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।অপহৃত ব্যক্তি হলেন ঈদগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রুস্তম আলী।স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে পানেরছড়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।অপহরণের কিছুক্ষণ পরই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
আরো পড়ুন , লাশ চুরির ভয়ে ছেলের কবরেই প্রহর গুনছেন বাবা
মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবার।ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, এই সড়কে দীর্ঘদিন ধরে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটছে। একজন জনপ্রতিনিধি অপহরণের শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ঈদগাঁও–ঈদগড় সড়ক এখন ‘আতঙ্কের রুটে’ পরিণত হয়েছে এবং দিনের আলোতেও নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।এ বিষয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির এসআই খুরশেদ আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অপহৃতকে উদ্ধারে পাহাড়ি এলাকায় অভিযান চালানো হচ্ছে।রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, অপহরণের পরপরই সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে এবং ভুক্তভোগীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
বিষয় : অপহরণ মুক্তিপণ ইউপি সদস্য

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন