চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ঘিরে উত্তেজনা, জামায়াতের উদ্বেগ ও নিন্দাচট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেয়ালচিত্র বা গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিক্ষাঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।(২১ এপ্রিল) রাতে এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার এই ঘটনার তীব্র নিন্দা জানান।বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ছাত্রদল নামধারী একদল কর্মী ও বহিরাগতরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
আরো পড়ুন , সংসদে গাড়ি চেয়ে আলোচনার কেন্দ্রে হাসনাত
তার ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় শিবিরের কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন এবং একজনের পায়ে গুরুতর আঘাত লাগে, যার ফলে গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।তিনি বলেন, মতভিন্নতা গণতান্ত্রিক সমাজে স্বাভাবিক হলেও অস্ত্রের মাধ্যমে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।তিনি আরও বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত হামলা বলে প্রতীয়মান হচ্ছে।জামায়াত নেতা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি আহত শিক্ষার্থীদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।এ ঘটনায় ক্যাম্পাসে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
বিষয় : ছাত্রদল অস্থিরতা শিক্ষাঙ্গন

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন