দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সরকারের মূল উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা, কর্মসংস্থান সৃষ্টি করা: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা দূর করে ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরি করে দেয়া হবে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং অর্থনৈতিক চাকাকে গতিশীল করা। 

আরও পড়ুন, এসএসসি পরীক্ষার্থীদের পাশে নোবেল মীর, পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের জন্য বিশেষ ব্যবস্থা

ব্যবসায়ীদের পাশে সরকার আছে, থাকবে। সরকার ব্যবসা করবে না, ব্যবসায়ীদের সহযোগিতা করবে। তিনি গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঘোড়াশাল প্রাণ কারখানা (এএমসিএল) পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এর আগে সকালে বন্ধ থাকা নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের বন্ধ জুটমিলগুলো চালু করতে কাজ করছে সরকার। সরকারী বে-সরকারী যে কোন ব্যবস্থাপনায় জুট মিলগুলোর চালু করতে সচেষ্ট রয়েছে বর্তমান সরকার।

আরও পড়ুন, ভুল কীটনাশকে এক একর ধান নষ্ট, ক্ষতিপূরণ চান বর্গাচাষী

তিনি আরো বলেন, নরসিংদীর দুটিসহ সারাদেশেই বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এসব কারখানায় দেশি-বিদেশী উদ্যোক্তাদের আকৃষ্ট করা হচ্ছে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। আর এই কর্মসংস্থান সৃষ্টি হলে আগে স্থানীয়রা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবে। মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে বন্ধ থাকা জুটমিলগুলো লিজের নামে লুটপাট করা অভিযোগ রয়েছে। বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। যদি কোনো অসংগতি থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, যুগ্মসচিব হাফসা বেগম, বিজেএমসি চেয়ারম্যান কবির উদ্দিন শিকদার, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহদত হোসেন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুট মিল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

বিষয় : সরকার কর্মসংস্থান প্রতিমন্ত্রী শরীফুল আলম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সরকারের মূল উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা, কর্মসংস্থান সৃষ্টি করা: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা দূর করে ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরি করে দেয়া হবে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং অর্থনৈতিক চাকাকে গতিশীল করা। 

আরও পড়ুন, এসএসসি পরীক্ষার্থীদের পাশে নোবেল মীর, পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের জন্য বিশেষ ব্যবস্থা

ব্যবসায়ীদের পাশে সরকার আছে, থাকবে। সরকার ব্যবসা করবে না, ব্যবসায়ীদের সহযোগিতা করবে। তিনি গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঘোড়াশাল প্রাণ কারখানা (এএমসিএল) পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এর আগে সকালে বন্ধ থাকা নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের বন্ধ জুটমিলগুলো চালু করতে কাজ করছে সরকার। সরকারী বে-সরকারী যে কোন ব্যবস্থাপনায় জুট মিলগুলোর চালু করতে সচেষ্ট রয়েছে বর্তমান সরকার।

আরও পড়ুন, ভুল কীটনাশকে এক একর ধান নষ্ট, ক্ষতিপূরণ চান বর্গাচাষী

তিনি আরো বলেন, নরসিংদীর দুটিসহ সারাদেশেই বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এসব কারখানায় দেশি-বিদেশী উদ্যোক্তাদের আকৃষ্ট করা হচ্ছে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। আর এই কর্মসংস্থান সৃষ্টি হলে আগে স্থানীয়রা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবে। মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে বন্ধ থাকা জুটমিলগুলো লিজের নামে লুটপাট করা অভিযোগ রয়েছে। বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। যদি কোনো অসংগতি থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, যুগ্মসচিব হাফসা বেগম, বিজেএমসি চেয়ারম্যান কবির উদ্দিন শিকদার, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহদত হোসেন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুট মিল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত