দৈনিক সংবাদ দিগন্ত

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, আদা-রসুনসহ ৬ পণ্যের দাম ঊর্ধ্বমুখী

আদা-রসুনসহ ৬ পণ্যের দাম ঊর্ধ্বমুখী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। ট্রাক ভাড়া বেড়ে যাওয়ায় রাজধানীতে পেঁয়াজসহ বিভিন্ন সবজির দাম হঠাৎ করে বেড়ে গেছে।দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি সবজি ও মসলাজাতীয় পণ্যের দামও এক লাফে বাড়ায় ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে চাপ ও অসন্তোষ।রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ এখন ৪০–৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা একদিন আগে ছিল ৩৫–৪০ টাকা। আমদানি করা পেঁয়াজের দামও বেড়েছে।সবজির বাজারেও একই চিত্র। বেগুন, পটোল, ঢ্যাঁড়শ, বরবটি, শিমসহ প্রায় সব সবজির দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

আরো পড়ুন , তেলের মূল্যবৃদ্ধিতে অর্থনৈতিক চাপ বাড়ছে ডিজেলেই সর্বোচ্চ ব্যয়ের ধাক্কা

বর্তমানে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮৫ থেকে ১২০ টাকার মধ্যে।মসলার বাজারে সবচেয়ে বেশি চাপ পড়েছে। আদা, রসুন, দারুচিনি, লবঙ্গ ও এলাচের দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এলাচ এখন বিক্রি হচ্ছে প্রায় ৪ হাজার ৬০০ টাকায়, যা আগে ছিল কম।ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ার পর ট্রাক ভাড়া বৃদ্ধি পেয়েছে, ফলে পরিবহন ব্যয় বাড়ায় বাজারে দাম সমন্বয় করতে হচ্ছে। তবে ভোক্তাদের অভিযোগ, সুযোগ বুঝে অতিরিক্ত দাম বাড়ানো হচ্ছে।ক্রেতারা বলছেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে।টিসিবির তথ্য অনুযায়ী, পেঁয়াজের দাম মাসের ব্যবধানে ৬ শতাংশের বেশি বেড়েছে।বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরবরাহ চেইনে প্রভাব পড়ায় নিত্যপণ্যের বাজারে এ ধরনের চাপ আরও বাড়তে পারে।

বিষয় : আগুন নিত্যপণ্যে পেঁয়াজ-সবজি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, আদা-রসুনসহ ৬ পণ্যের দাম ঊর্ধ্বমুখী

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। ট্রাক ভাড়া বেড়ে যাওয়ায় রাজধানীতে পেঁয়াজসহ বিভিন্ন সবজির দাম হঠাৎ করে বেড়ে গেছে।দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি সবজি ও মসলাজাতীয় পণ্যের দামও এক লাফে বাড়ায় ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে চাপ ও অসন্তোষ।রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ এখন ৪০–৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা একদিন আগে ছিল ৩৫–৪০ টাকা। আমদানি করা পেঁয়াজের দামও বেড়েছে।সবজির বাজারেও একই চিত্র। বেগুন, পটোল, ঢ্যাঁড়শ, বরবটি, শিমসহ প্রায় সব সবজির দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

আরো পড়ুন , তেলের মূল্যবৃদ্ধিতে অর্থনৈতিক চাপ বাড়ছে ডিজেলেই সর্বোচ্চ ব্যয়ের ধাক্কা

বর্তমানে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮৫ থেকে ১২০ টাকার মধ্যে।মসলার বাজারে সবচেয়ে বেশি চাপ পড়েছে। আদা, রসুন, দারুচিনি, লবঙ্গ ও এলাচের দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এলাচ এখন বিক্রি হচ্ছে প্রায় ৪ হাজার ৬০০ টাকায়, যা আগে ছিল কম।ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ার পর ট্রাক ভাড়া বৃদ্ধি পেয়েছে, ফলে পরিবহন ব্যয় বাড়ায় বাজারে দাম সমন্বয় করতে হচ্ছে। তবে ভোক্তাদের অভিযোগ, সুযোগ বুঝে অতিরিক্ত দাম বাড়ানো হচ্ছে।ক্রেতারা বলছেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে।টিসিবির তথ্য অনুযায়ী, পেঁয়াজের দাম মাসের ব্যবধানে ৬ শতাংশের বেশি বেড়েছে।বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরবরাহ চেইনে প্রভাব পড়ায় নিত্যপণ্যের বাজারে এ ধরনের চাপ আরও বাড়তে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত