ভারতের রেশন দুর্নীতি ও গম পাচার মামলার তদন্তে নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহানের নাম।তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, বাংলাদেশ সীমান্ত দিয়ে গম পাচারের অভিযোগের প্রেক্ষিতে গঠিত মামলার তদন্তে আর্থিক লেনদেন ও রাজনৈতিক সংশ্লিষ্টতার কিছু দিক উঠে এসেছে, যেখানে নুসরত জাহানের নামও এসেছে।যদিও এটি এখনো তদন্ত পর্যায়ের তথ্য এবং কোনো অভিযোগই আদালত বা চূড়ান্ত সিদ্ধান্তে প্রমাণিত নয়।
আরো পড়ুন , কাজ করতে চান অপু
জানা গেছে, সেই সময় তিনি বসিরহাটের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ফলে মামলার সময়কাল ও তার রাজনৈতিক অবস্থানকে ঘিরে তদন্তে প্রশ্ন উঠেছে।ইতিপূর্বেও বাণিজ্যিক লেনদেন সংক্রান্ত একটি মামলায় তাকে ইডির তলবের মুখোমুখি হতে হয়েছিল বলে সূত্র জানিয়েছে।বর্তমানে তিনি মূলত বিনোদন জগৎ থেকে কিছুটা দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। সম্প্রতি স্বামী অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে তাকে ছুটির সময়ও দেখা গেছে।তদন্ত চলমান থাকায় এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত বা মন্তব্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন