দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বনানীর ‘দ্য এস লাউঞ্জে’ ডিএনসির অভিযানের আগেই গা ঢাকা ম্যানেজার-স্টাফ

রাজধানীর বনানীতে একটি শিশাবারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বনানীতে অবস্থিত ‘দ্য এস লাউঞ্জ’ নামের ওই বারে অভিযান শুরু হয়। ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে বিপুল পরিমাণ শিশা ও সেবন সামগ্রী জব্দ করা হয়েছে।

আরও পড়ুন, অপরাধ দমনে মোহাম্মদপুরে পুলিশি মহড়া, রাতভর ‘ব্লকরেইড’ অভিযান

তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। কারণ, অভিযানের আগেই বারের ম্যানেজারসহ স্টাফরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়। অভিযানের বিষয়টি নিশ্চিত করে ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন, বাস ও লঞ্চভাড়া একচেটিয়া বাড়ানোর পাঁয়তারার অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির

তিনি বলেন, জব্দ করা সামগ্রীগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদক কার্যক্রমের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : অভিযান বনানী ডিএনসি ম্যানেজার স্টাফ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বনানীর ‘দ্য এস লাউঞ্জে’ ডিএনসির অভিযানের আগেই গা ঢাকা ম্যানেজার-স্টাফ

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর বনানীতে একটি শিশাবারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বনানীতে অবস্থিত ‘দ্য এস লাউঞ্জ’ নামের ওই বারে অভিযান শুরু হয়। ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে বিপুল পরিমাণ শিশা ও সেবন সামগ্রী জব্দ করা হয়েছে।

আরও পড়ুন, অপরাধ দমনে মোহাম্মদপুরে পুলিশি মহড়া, রাতভর ‘ব্লকরেইড’ অভিযান

তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। কারণ, অভিযানের আগেই বারের ম্যানেজারসহ স্টাফরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়। অভিযানের বিষয়টি নিশ্চিত করে ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন, বাস ও লঞ্চভাড়া একচেটিয়া বাড়ানোর পাঁয়তারার অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির

তিনি বলেন, জব্দ করা সামগ্রীগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদক কার্যক্রমের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত