দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত এসআই’র বাড়িতে ডাকাতি, প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট

অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ভয়াবহ ডাকাতি

কুমিল্লার বুড়িচং উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২২ লাখ টাকার নগদ টাকা ও স্বর্ণালংকার লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রাজাপুর ইউনিয়নের ধারেশ্বর গ্রামে সাবেক এসআই ফরিদ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী ফরিদ উদ্দিন জানান, ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে বাড়ির গেট ও লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল।

আরো পড়ুন , দিনাজপুরে আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ডাকাতরা পরিবারের নারী ও শিশুদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় এবং আলমারি ও স্যুটকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।তিনি আরও জানান, তার তিন ছেলে ইতালিতে অবস্থান করছেন। প্রবাসে অর্জিত অর্থ, পরিবারের স্বর্ণালংকার এবং মসজিদের জন্য রাখা কিছু টাকা-ও ডাকাতরা নিয়ে গেছে।প্রায় আধা ঘণ্টা ধরে ডাকাতরা বাড়িতে অবস্থান করে নির্বিঘ্নে লুটপাট চালায় বলে জানান তিনি।ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হলে বুড়িচং থানার একটি দল রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

বিষয় : ডাকাতি মালামাল লুট এসআই’র বাড়ি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত এসআই’র বাড়িতে ডাকাতি, প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লার বুড়িচং উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২২ লাখ টাকার নগদ টাকা ও স্বর্ণালংকার লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রাজাপুর ইউনিয়নের ধারেশ্বর গ্রামে সাবেক এসআই ফরিদ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী ফরিদ উদ্দিন জানান, ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে বাড়ির গেট ও লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল।

আরো পড়ুন , দিনাজপুরে আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ডাকাতরা পরিবারের নারী ও শিশুদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় এবং আলমারি ও স্যুটকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।তিনি আরও জানান, তার তিন ছেলে ইতালিতে অবস্থান করছেন। প্রবাসে অর্জিত অর্থ, পরিবারের স্বর্ণালংকার এবং মসজিদের জন্য রাখা কিছু টাকা-ও ডাকাতরা নিয়ে গেছে।প্রায় আধা ঘণ্টা ধরে ডাকাতরা বাড়িতে অবস্থান করে নির্বিঘ্নে লুটপাট চালায় বলে জানান তিনি।ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হলে বুড়িচং থানার একটি দল রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত