দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

পাবনা চেম্বারের উদ্যোগে ৫ হাজার মানুষের কর্মসংস্থান: বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক আমিনুল ইসলাম

পাবনার নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেছেন, দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের বেকারত্ব দূরীকরণে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে সরকারের তুলনায় বেসরকারি খাতই উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে। রোববার সকালে জেলা প্রশাসক আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ ফরিদুল ইসলাম ও সহ-সভাপতি আলহাজ রাশেদুল ইসলামসহ অন্যান্য পরিচালকবৃন্দ।

আরও পড়ুন, পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: পুলিশ আহতের ঘটনায় মামলা, আটক ১৩

সাক্ষাৎকালে পাবনা চেম্বারের পরিচালক হারুন উর রশিদ জেলা প্রশাসককে জানান, চেম্বারের উদ্যোগে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এসব উদ্যোগের সুফল পাওয়া যাবে। জেলা প্রশাসক আমিনুল ইসলাম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হবে। পাবনা চেম্বারের সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস বলেন, পাবনার ব্যবসায়ীরা নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে ব্যবসা পরিচালনা করছেন। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হয়েছে। পাশাপাশি সরকারি বিভিন্ন নীতি বাস্তবায়নেও তারা সক্রিয় ভূমিকা রাখছেন। অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও নজরদারি জোরদার করা হয়েছে।

আরও পড়ুন, ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে কিছু কুচক্রী মহল: বললেন মাওলানা ইউনুস

এ সময় উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম, চেম্বারের পরিচালক একেএম মুসা, শেখ রতন, আলহাজ শফিকুল ইসলাম খান, এবিএম ফজলুর রহমান, তাজ উদ্দীন মিলন, মাহমুদ হাসান জাহাঙ্গীর, সাইফুল আলম লিটন, এ এইচ রেজুয়ান জুয়েল, অলিউল ইসলাম প্রমুখ এবং চেম্বারের সচিব আব্দুর রাজ্জাক।

বিষয় : কর্মসংস্থান পাবনা প্রশাসক আমিনুল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

পাবনা চেম্বারের উদ্যোগে ৫ হাজার মানুষের কর্মসংস্থান: বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক আমিনুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

পাবনার নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেছেন, দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের বেকারত্ব দূরীকরণে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে সরকারের তুলনায় বেসরকারি খাতই উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে। রোববার সকালে জেলা প্রশাসক আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ ফরিদুল ইসলাম ও সহ-সভাপতি আলহাজ রাশেদুল ইসলামসহ অন্যান্য পরিচালকবৃন্দ।

আরও পড়ুন, পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: পুলিশ আহতের ঘটনায় মামলা, আটক ১৩

সাক্ষাৎকালে পাবনা চেম্বারের পরিচালক হারুন উর রশিদ জেলা প্রশাসককে জানান, চেম্বারের উদ্যোগে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এসব উদ্যোগের সুফল পাওয়া যাবে। জেলা প্রশাসক আমিনুল ইসলাম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হবে। পাবনা চেম্বারের সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস বলেন, পাবনার ব্যবসায়ীরা নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে ব্যবসা পরিচালনা করছেন। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হয়েছে। পাশাপাশি সরকারি বিভিন্ন নীতি বাস্তবায়নেও তারা সক্রিয় ভূমিকা রাখছেন। অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও নজরদারি জোরদার করা হয়েছে।

আরও পড়ুন, ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে কিছু কুচক্রী মহল: বললেন মাওলানা ইউনুস

এ সময় উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম, চেম্বারের পরিচালক একেএম মুসা, শেখ রতন, আলহাজ শফিকুল ইসলাম খান, এবিএম ফজলুর রহমান, তাজ উদ্দীন মিলন, মাহমুদ হাসান জাহাঙ্গীর, সাইফুল আলম লিটন, এ এইচ রেজুয়ান জুয়েল, অলিউল ইসলাম প্রমুখ এবং চেম্বারের সচিব আব্দুর রাজ্জাক।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত