ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ফরিদপুর শহরের মুজিব সড়কস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটি গঠন ও ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাব এর সাবেক সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ।
ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি শেখ ফয়েজ আহমেদ ( দ্যা গ্লোবাল নেশন ও দৈনিক আমাদের মাতৃভূমি), সহ-সভাপতি আবুল হোসেন আজাদ ( দৈনিক খবর) ও রিয়াজুল রিয়াজ ( উত্তরাধিকার ৭১ নিউজ ডটকম), সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু (দ্যা ডেইলি অবজারভার), যুগ্ম সাধারণ সম্পাদক - এ এস এম জুনায়েদ ( দৈনিক সংবাদ দিগন্ত) ও মো: মাহফুজুর রহমান বিপ্লব ( আজকের বিজনেস বাংলাদেশ) , সাংগঠনিক সম্পাদক - এস এম সাহান ( দৈনিক সকাল বেলা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক - মনির হোসেন পিন্টু ( দৈনিক মানব জমিন), কোষাধ্যক্ষ- খন্দকার কামাল হোসেন ( বাংলা সংবাদ), প্রচার সম্পাদক - মো: আবুল হাসনাত ( দৈনিক বাঙ্গালী খবর), দপ্তর সম্পাদক - মো: আবুল কালাম আজাদ ( টোয়েন্টি ফোর নিউজ ডটকম), নির্বাহী সদস্যরা হলেন - মো: হায়দার আলী খান ( দৈনিক উৎসব চিত্র), এ কে রফিকউদ্দীন দিপু ( দৈনিক আমার সংবাদ), এস এম মুরাদ ( দৈনিক প্রতিদিনের কাগজ) ও অহিদুজ্জামান মোল্যা ( পিপলস নিউজ)।
আরও পড়ুন, এফসিএইচ-এ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
সাধারণ সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ে ঐক্যের কোনো বিকল্প নেই। তাই দেশ ও দেশের মানুষের স্বার্থে অভ্যন্তরীণ বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার এবং সম্মিলিতভাবে অপ-সাংবাদিকতা প্রতিরোধের আহ্বান ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি শেখ ফয়েজ আহমেদ তার বক্তব্যে বলেন, সাংবাদিক ইউনিয়নকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করতে আমরা সবাই মিলে কাজ করবো। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আপসহীন ভূমিকা পালন করা হবে।”
আরও পড়ুন, মহেশপুর সীমান্তে মাদক আনতে গিয়ে তিন যুবক বিএসএফের হাতে মাদকসহ আটক
সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু বলেন, সকলের সহযোগিতা নিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংগঠন গড়ে তুলতে চাই। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও কল্যাণে আমরা বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবো।” সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিষয় : ফরিদপুর কমিটি গঠন সাংবাদিক ইউনিয়ন সভা

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন