ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তারাকান্দা বাজার ও আশপাশ এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে অস্ত্র বহন ও মাইক ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়।স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিএনপির দুই পক্ষ একই স্থানে একই সময়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করায় সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।
আরো পড়ুন , হামের টিকা পেতে যাচ্ছে সাতক্ষীরার পৌনে দুই লাখের বেশি শিশু
এরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়।জানা গেছে, যুবদল নেতা রিয়াদ আহামেদের ওপর হামলার প্রতিবাদে একটি পক্ষ বিক্ষোভ আহ্বান করে। অপরদিকে আরেকটি রাজনৈতিক গ্রুপ একই সময়ে একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় উত্তেজনা বাড়ে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই তারাকান্দা বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রশাসনের কঠোর অবস্থানের কারণে বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিষয় : বিক্ষোভ প্রশাসন দুই গ্রুপ পাল্টাপাল্টি

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন