বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যেই দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।শনিবার (১৮ এপ্রিল) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের নতুন দাম ঘোষণা করে, যা আজ থেকে কার্যকর হয়েছে।নতুন মূল্য অনুযায়ী—ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, যা আগে ছিল ৯৯ টাকা। কেরোসিনের দাম বেড়ে হয়েছে ১৩০ টাকা, আগে ছিল ১১২ টাকা।অকটেনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৪০ টাকা এবং পেট্রলের দাম ১৩৫ টাকা প্রতি লিটার।সরকার জানিয়েছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় এই দাম নির্ধারণ করা হয়েছে।
আরো পড়ুন , হজ ফ্লাইটের দ্বিতীয় দিনে ৫৭৫৬ যাত্রী সৌদি আরবের পথে
এই মূল্যবৃদ্ধির ফলে ২০২২ সালের ১১৪ টাকার ডিজেলের রেকর্ডও ছাড়িয়ে গেছে, যা এবার ১১৫ টাকায় পৌঁছেছে।এদিকে দাম ঘোষণার পরপরই রাজধানীসহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি সংগ্রহে ভিড় দেখা গেছে।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, বাজারে সরবরাহ বাড়িয়ে ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।সংস্থাটির কর্মকর্তারা জানান, চাহিদা হঠাৎ প্রায় ৩০ শতাংশ বেড়ে গেছে, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাজারে যে অস্বাভাবিক চাহিদা তৈরি হয়েছে তা বাস্তবসম্মত নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরবরাহ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।বিশ্লেষকদের মতে, বৈশ্বিক সংঘাত ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা—বিশেষ করে ইরান-ইসরায়েল পরিস্থিতি—তেলের বাজারে বড় প্রভাব ফেলছে, যার ফল ভুগছে দেশীয় বাজারও।
বিষয় : রেকর্ড জ্বালানি তেল জ্বালানি তেল

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন