বাঙালির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম পান্তা ভাত। গরমের সময় শুধু ঐতিহ্য নয়, স্বাস্থ্যগত দিক থেকেও এটি অনেকের পছন্দের খাবার হয়ে উঠেছে।তবে একসময় গ্রামবাংলার কৃষকদের দৈনন্দিন জীবনের শক্তির উৎস ছিল এই পান্তা ভাত।বিশেষজ্ঞদের মতে, গরমের সময়ে পান্তা ভাত শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ কর্মক্ষম রাখে।পুষ্টিগুণের দিক থেকেও পান্তা ভাত বেশ সমৃদ্ধ। এতে আয়রন, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেশিয়াম ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান পাওয়া যায়।
আরো পড়ুন , বয়স ৫০ পেরোলেই খাদ্যাভ্যাসে সতর্কতা জরুরি
পুষ্টিবিদদের মতে, সাধারণ ভাতের তুলনায় পান্তা ভাতে আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে, যা রক্তশূন্যতা কমাতে সহায়ক হতে পারে। এছাড়া এতে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়, যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে।হলিক্রস মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পুষ্টিবিদ মাহিনুর ফেরদৌস জানান, পান্তা ভাতে ভিটামিন বি-৬ ও বি-১২ সহ বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যা শরীরের জন্য উপকারী।তিনি আরও বলেন, গরমের সময় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং অনিদ্রা সমস্যায়ও পান্তা ভাত সহায়ক হতে পারে।সব মিলিয়ে ঐতিহ্যবাহী এই খাবারটি এখন শুধু সংস্কৃতির অংশ নয়, বরং স্বাস্থ্য সচেতন খাদ্য হিসেবেও গুরুত্ব পাচ্ছে।
বিষয় : ঐতিহ্যবাহী_খাবার পান্তা ভাত গ্রামবাংলা

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন