দৈনিক সংবাদ দিগন্ত

একাধিক সংকটে অর্থনীতি: অগ্রাধিকার ঠিক করাই এখন বড় চ্যালেঞ্জ

বিএনপির নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময়েই দেশের অর্থনীতি প্রবল চাপের মুখে পড়েছে।

বিএনপির নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময়েই দেশের অর্থনীতি প্রবল চাপের মুখে পড়েছে। কর্মসংস্থান, বিনিয়োগ, জ্বালানি সংকটসহ প্রায় সব সূচকেই দেখা দিচ্ছে স্থবিরতা।এরই মধ্যে বৈশ্বিক অস্থিরতা, বিশেষ করে সাম্প্রতিক ইরান যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক চাপকে আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।অর্থনীতিবিদদের মতে, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—একসঙ্গে চলা একাধিক সংকটের মধ্যে কোনটিকে অগ্রাধিকার দেওয়া হবে।মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, নাকি জ্বালানি খাতের ঝুঁকি মোকাবিলা—এই তিনটি ইস্যুই এখন একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত।

আরো পড়ুন , বিশ্ববাজারে স্বস্তি, হরমুজ খুলতেই কমলো তেলের দাম

সাবেক অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বলেন, অর্থনীতির চ্যালেঞ্জগুলো বহুমাত্রিক। সুশাসন, সংস্কার এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই সংকট থেকে উত্তরণ সম্ভব।অন্যদিকে সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, এই মুহূর্তে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার বিকল্প নেই। তবে এটি নতুন সরকারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং সময়।তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পাওয়ায় আমদানি ব্যয়ও বেড়েছে, ফলে চাপ পড়ছে অর্থনীতিতে।বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমেয়াদি সমাধানের পাশাপাশি মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা না নিলে এই সংকট আরও গভীর হতে পারে।

বিষয় : চ্যালেঞ্জ সংকট জ্বালানি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

একাধিক সংকটে অর্থনীতি: অগ্রাধিকার ঠিক করাই এখন বড় চ্যালেঞ্জ

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

বিএনপির নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময়েই দেশের অর্থনীতি প্রবল চাপের মুখে পড়েছে। কর্মসংস্থান, বিনিয়োগ, জ্বালানি সংকটসহ প্রায় সব সূচকেই দেখা দিচ্ছে স্থবিরতা।এরই মধ্যে বৈশ্বিক অস্থিরতা, বিশেষ করে সাম্প্রতিক ইরান যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক চাপকে আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।অর্থনীতিবিদদের মতে, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—একসঙ্গে চলা একাধিক সংকটের মধ্যে কোনটিকে অগ্রাধিকার দেওয়া হবে।মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, নাকি জ্বালানি খাতের ঝুঁকি মোকাবিলা—এই তিনটি ইস্যুই এখন একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত।

আরো পড়ুন , বিশ্ববাজারে স্বস্তি, হরমুজ খুলতেই কমলো তেলের দাম

সাবেক অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বলেন, অর্থনীতির চ্যালেঞ্জগুলো বহুমাত্রিক। সুশাসন, সংস্কার এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই সংকট থেকে উত্তরণ সম্ভব।অন্যদিকে সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, এই মুহূর্তে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার বিকল্প নেই। তবে এটি নতুন সরকারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং সময়।তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পাওয়ায় আমদানি ব্যয়ও বেড়েছে, ফলে চাপ পড়ছে অর্থনীতিতে।বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমেয়াদি সমাধানের পাশাপাশি মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা না নিলে এই সংকট আরও গভীর হতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত