হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে প্রেরিত উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে। শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন, জ্বালানি সংকটে পুলিশের জরুরি অভিযান ব্যাহত, বিশেষ সুবিধার দাবি
বিজ্ঞপ্তিতে হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেনের বরাত দিয়ে বলা হয়েছে, আল্লাহর মেহমানদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপহার পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার, যা হজক্যাম্পে আগত যাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এছাড়া উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য বিশেষ উপহার প্যাকেজও প্রস্তুত করা হয়েছে। এসব প্যাকেজে রয়েছে ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক এবং আজওয়া খেজুর। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এগুলো ইতোমধ্যে প্যাকেটজাত করা হয়েছে এবং উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের হাতে তুলে দেওয়া হবে।
আরও পড়ুন, তিন দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস হার্ডার
এদিকে, আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে শুরু হবে এবারের হজযাত্রা। ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাবেন। বিশ্লেষকদের মতে, হজযাত্রীদের জন্য এই ধরনের উদ্যোগ তাদের যাত্রাকে আরও স্বস্তিদায়ক ও স্মরণীয় করে তুলবে।
বিষয় : তারেক রহমান হজযাত্রী শুভেচ্ছা উপহার

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন