মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান করেছে নিউজিল্যান্ড। ফলে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৪৮ রান।টস জিতে আগে ব্যাট করতে নামে কিউইরা। শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে দলটি।ইনিংসের শুরুতে ওপেনার নিক ক্যালি ৭ রান করে আউট হন শরিফুল ইসলামের বলে। দ্বিতীয় উইকেটে উইল ইয়াং ও হেনরি নিকোলস ৭৩ রানের জুটি গড়েন।
আরো পড়ুন , ভেনিজুয়েলা ম্যাচে মেসির অনুপস্থিতি ঘিরে আইনি লড়াই
রিশাদ হোসেন এই জুটি ভাঙেন উইল ইয়াংকে ৩০ রানে ফেরানোর মাধ্যমে। এরপর অধিনায়ক টম লাথাম ৯ রানে বোল্ড হন মেহেদী হাসান মিরাজের বলে।হেনরি নিকোলস ৬৮ রানের ইনিংস খেললেও বড় স্কোরে যেতে পারেননি। রিশাদ হোসেনের বলেই তার ইনিংসের সমাপ্তি ঘটে।পরে ড্যান ফক্সক্রফট এক প্রান্ত আগলে রেখে ৫৯ রানের লড়াকু ইনিংস খেলেন। তার ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে নিউজিল্যান্ড ২৪৭ রানে পৌঁছায়।বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান মিরাজ ও নাহিদ রানা।এখন জয়ের লক্ষ্য ২৪৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন