দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলারে।বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ১৫ এপ্রিল পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন ডলার।
আরো পড়ুন , রেমিট্যান্সে চাঙা রিজার্ভ, ফের ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ২০১ দশমিক ৭১ মিলিয়ন ডলার।এর আগে, ১৩ এপ্রিল দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৬৬০ দশমিক ৯৯ মিলিয়ন ডলার, যা দুই দিনের ব্যবধানে আরও বৃদ্ধি পেয়েছে। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৯ হাজার ৯৭৭ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।অর্থনীতিবিদরা বলছেন, রিজার্ভের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতা ও আমদানি ব্যয় মেটানোর সক্ষমতার জন্য ইতিবাচক সংকেত বহন করে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন