দৈনিক সংবাদ দিগন্ত

বিয়ের ঐতিহ্যে স্বর্ণের জায়গা দখল করে নিচ্ছে কৃত্রিম গয়না

আকাশছোঁয়া স্বর্ণের দাম এখন শুধু অর্থনৈতিক চাপ নয়, বরং দক্ষিণ এশিয়ার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেও বড় পরিবর্তন আনছে। বিশেষ করে পাকিস্তানসহ অঞ্চলের বিভিন্ন দেশে বিয়ের সঙ্গে স্বর্ণ উপহার দেওয়ার যে দীর্ঘদিনের প্রথা, তা এখন অনেক পরিবারের জন্য আর্থিকভাবে প্রায় অসম্ভব হয়ে পড়ছে।

সম্প্রতি জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জিও নিউজ–এর সাংবাদিক হাসসান সোহাইলের বিশ্লেষণে উঠে এসেছে স্বর্ণের দামের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত পরিবারগুলোর সংকট। প্রতিবেদনে বলা হয়, এক সময় বিয়েতে কন্যাকে স্বর্ণ দেওয়া সামাজিক মর্যাদার প্রতীক ছিল। কিন্তু এখন এক তোলা স্বর্ণের দাম প্রায় ৫ লাখ রুপির কাছাকাছি পৌঁছে যাওয়ায় অনেক পরিবার ঋণ করে হলেও স্বর্ণ কিনতে বাধ্য হচ্ছে, আবার অনেকে পুরোপুরি স্বর্ণ বাদ দিচ্ছেন।

আরও পড়ুন, নিয়মিত হলুদ পানি পান করলে কী কী উপকার পাওয়া যায়?

অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে স্বর্ণকে এখন নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে, ফলে দাম ক্রমাগত বাড়ছে। অন্যদিকে জুয়েলারি ব্যবসায়ীরা জানিয়েছেন, মধ্যবিত্ত শ্রেণি প্রায় বাজার থেকেই সরে গেছে এবং যারা আগে কয়েক তোলা স্বর্ণ কিনতেন, তারা এখন এক বা দুই তোলায় সীমিত হয়ে পড়েছেন।

আরও পড়ুন, পহেলা বৈশাখে তাপপ্রবাহে স্বস্তি দেবে পুদিনা-কাঁচা আমের শরবত

সামাজিক বিশ্লেষকদের মতে, শুধু স্বর্ণ নয়, ডিজিটাল যুগে বিয়ের ধারণাও বদলে যাচ্ছে। এখন সামাজিক মর্যাদা অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদর্শিত জীবনযাত্রা ও ভ্রমণ অভিজ্ঞতার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। সব মিলিয়ে, অর্থনৈতিক চাপ ও পরিবর্তিত সামাজিক মূল্যবোধ মিলিয়ে দক্ষিণ এশিয়ার বিয়ের ঐতিহ্য ধীরে ধীরে বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।

বিষয় : স্বর্ণ পরিবর্তন কৃত্রিম গয়না বিয়ের ঐতিহ্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বিয়ের ঐতিহ্যে স্বর্ণের জায়গা দখল করে নিচ্ছে কৃত্রিম গয়না

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

আকাশছোঁয়া স্বর্ণের দাম এখন শুধু অর্থনৈতিক চাপ নয়, বরং দক্ষিণ এশিয়ার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেও বড় পরিবর্তন আনছে। বিশেষ করে পাকিস্তানসহ অঞ্চলের বিভিন্ন দেশে বিয়ের সঙ্গে স্বর্ণ উপহার দেওয়ার যে দীর্ঘদিনের প্রথা, তা এখন অনেক পরিবারের জন্য আর্থিকভাবে প্রায় অসম্ভব হয়ে পড়ছে।

সম্প্রতি জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জিও নিউজ–এর সাংবাদিক হাসসান সোহাইলের বিশ্লেষণে উঠে এসেছে স্বর্ণের দামের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত পরিবারগুলোর সংকট। প্রতিবেদনে বলা হয়, এক সময় বিয়েতে কন্যাকে স্বর্ণ দেওয়া সামাজিক মর্যাদার প্রতীক ছিল। কিন্তু এখন এক তোলা স্বর্ণের দাম প্রায় ৫ লাখ রুপির কাছাকাছি পৌঁছে যাওয়ায় অনেক পরিবার ঋণ করে হলেও স্বর্ণ কিনতে বাধ্য হচ্ছে, আবার অনেকে পুরোপুরি স্বর্ণ বাদ দিচ্ছেন।

আরও পড়ুন, নিয়মিত হলুদ পানি পান করলে কী কী উপকার পাওয়া যায়?

অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে স্বর্ণকে এখন নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে, ফলে দাম ক্রমাগত বাড়ছে। অন্যদিকে জুয়েলারি ব্যবসায়ীরা জানিয়েছেন, মধ্যবিত্ত শ্রেণি প্রায় বাজার থেকেই সরে গেছে এবং যারা আগে কয়েক তোলা স্বর্ণ কিনতেন, তারা এখন এক বা দুই তোলায় সীমিত হয়ে পড়েছেন।

আরও পড়ুন, পহেলা বৈশাখে তাপপ্রবাহে স্বস্তি দেবে পুদিনা-কাঁচা আমের শরবত

সামাজিক বিশ্লেষকদের মতে, শুধু স্বর্ণ নয়, ডিজিটাল যুগে বিয়ের ধারণাও বদলে যাচ্ছে। এখন সামাজিক মর্যাদা অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদর্শিত জীবনযাত্রা ও ভ্রমণ অভিজ্ঞতার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। সব মিলিয়ে, অর্থনৈতিক চাপ ও পরিবর্তিত সামাজিক মূল্যবোধ মিলিয়ে দক্ষিণ এশিয়ার বিয়ের ঐতিহ্য ধীরে ধীরে বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত