দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখে সম্প্রীতির বার্তা রাষ্ট্রপতির

বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান জানিয়েছেন মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে দেওয়া বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের সর্বজনীন উৎসব, যা জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ অতিক্রম করে সবার জন্য আনন্দ ও মিলনের দিন হয়ে ওঠে।

রাষ্ট্রপতি বলেন, এই উৎসব আমাদের ঐক্য, সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত। এটি আমাদের গৌরবময় ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ বাহক। তিনি আরও বলেন, বৈশাখের আগমনে মানুষের জীবনে নতুন প্রত্যাশা, প্রতিশ্রুতি ও সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। অতীতের গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে জাতি নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা পায়।

আরও পড়ুন, অধ্যাদেশ বাতিলের পর মানবাধিকার কমিশনে অচলাবস্থা

রাষ্ট্রপতি তার বক্তব্যে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয়েছে এবং সরকার ইতোমধ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষিনির্ভর বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি ‘কৃষক কার্ড’ কর্মসূচিকে যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এটি কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকের জীবনমান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন, পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে রাষ্ট্রপতি দেশবাসীকে আরও সংযমী, ধৈর্যশীল ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। সবশেষে তিনি প্রত্যাশা করেন, নতুন বছর দেশ ও জাতির জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। পাশাপাশি সবাইকে ভেদাভেদ ভুলে একটি অসাম্প্রদায়িক, ন্যায়ভিত্তিক ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

বিষয় : রাষ্ট্রপতি পহেলা বৈশাখ বাংলা নববর্ষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

পহেলা বৈশাখে সম্প্রীতির বার্তা রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান জানিয়েছেন মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে দেওয়া বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের সর্বজনীন উৎসব, যা জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ অতিক্রম করে সবার জন্য আনন্দ ও মিলনের দিন হয়ে ওঠে।

রাষ্ট্রপতি বলেন, এই উৎসব আমাদের ঐক্য, সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত। এটি আমাদের গৌরবময় ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ বাহক। তিনি আরও বলেন, বৈশাখের আগমনে মানুষের জীবনে নতুন প্রত্যাশা, প্রতিশ্রুতি ও সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। অতীতের গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে জাতি নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা পায়।

আরও পড়ুন, অধ্যাদেশ বাতিলের পর মানবাধিকার কমিশনে অচলাবস্থা

রাষ্ট্রপতি তার বক্তব্যে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয়েছে এবং সরকার ইতোমধ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষিনির্ভর বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি ‘কৃষক কার্ড’ কর্মসূচিকে যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এটি কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকের জীবনমান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন, পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে রাষ্ট্রপতি দেশবাসীকে আরও সংযমী, ধৈর্যশীল ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। সবশেষে তিনি প্রত্যাশা করেন, নতুন বছর দেশ ও জাতির জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। পাশাপাশি সবাইকে ভেদাভেদ ভুলে একটি অসাম্প্রদায়িক, ন্যায়ভিত্তিক ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত