দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সরকার সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করতে চায়: এনসিপি নেতা সারোয়ার তুষার

সংসদীয় সার্বভৌমত্বের দোহাই দিয়ে সরকার দেশে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। রাজধানীতে আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি সরকারের বিভিন্ন নীতি ও ভূমিকার কঠোর সমালোচনা করেন। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ১১ দলীয় ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

সেমিনারে সারোয়ার তুষার বলেন, গণতান্ত্রিক দেশে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদে থাকার নৈতিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি অভিযোগ করেন, তারা জাতিকে বিভ্রান্ত করছেন এবং সংসদে অসত্য তথ্য উপস্থাপন করছেন। তিনি আরও দাবি করেন, আইনমন্ত্রী একাধিক বিষয়ে ভুল তথ্য দিয়েছেন এবং মানবাধিকার কর্মীরাও তা তুলে ধরেছেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন, দাবি করেন তিনি নিজ মন্ত্রণালয়ের বাইরে বিভিন্ন বিষয়ে মন্তব্য করছেন এবং বিভ্রান্তি সৃষ্টি করছেন।

আরও পড়ুন, কুমিল্লা সিটি নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী তারিকুল ইসলাম

বিরোধী রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, সংসদে বিরোধীদলীয় সদস্যরা তুলনামূলকভাবে সক্রিয় হলেও সরকারি দল গুরুত্বপূর্ণ ইস্যুতে নীরব। তিনি বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতিকে তুলনা করে কঠোর ভাষায় সমালোচনা করেন। সেমিনারে আরও বক্তব্য দেন রাজনৈতিক জোটের বিভিন্ন নেতা। বক্তারা অভিযোগ করেন, সংসদীয় ক্ষমতার অপব্যবহার করে গণতান্ত্রিক ভারসাম্য নষ্ট করার চেষ্টা চলছে।

আরও পড়ুন, সংখ্যাগরিষ্ঠতার ‘অপব্যবহার’ অভিযোগ: সংসদে বিএনপির বিরুদ্ধে সরব হাসনাত আব্দুল্লাহ

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

বিষয় : সরকার সারোয়ার তুষার স্বৈরতন্ত্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সরকার সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করতে চায়: এনসিপি নেতা সারোয়ার তুষার

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সংসদীয় সার্বভৌমত্বের দোহাই দিয়ে সরকার দেশে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। রাজধানীতে আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি সরকারের বিভিন্ন নীতি ও ভূমিকার কঠোর সমালোচনা করেন। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ১১ দলীয় ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

সেমিনারে সারোয়ার তুষার বলেন, গণতান্ত্রিক দেশে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদে থাকার নৈতিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি অভিযোগ করেন, তারা জাতিকে বিভ্রান্ত করছেন এবং সংসদে অসত্য তথ্য উপস্থাপন করছেন। তিনি আরও দাবি করেন, আইনমন্ত্রী একাধিক বিষয়ে ভুল তথ্য দিয়েছেন এবং মানবাধিকার কর্মীরাও তা তুলে ধরেছেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন, দাবি করেন তিনি নিজ মন্ত্রণালয়ের বাইরে বিভিন্ন বিষয়ে মন্তব্য করছেন এবং বিভ্রান্তি সৃষ্টি করছেন।

আরও পড়ুন, কুমিল্লা সিটি নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী তারিকুল ইসলাম

বিরোধী রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, সংসদে বিরোধীদলীয় সদস্যরা তুলনামূলকভাবে সক্রিয় হলেও সরকারি দল গুরুত্বপূর্ণ ইস্যুতে নীরব। তিনি বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতিকে তুলনা করে কঠোর ভাষায় সমালোচনা করেন। সেমিনারে আরও বক্তব্য দেন রাজনৈতিক জোটের বিভিন্ন নেতা। বক্তারা অভিযোগ করেন, সংসদীয় ক্ষমতার অপব্যবহার করে গণতান্ত্রিক ভারসাম্য নষ্ট করার চেষ্টা চলছে।

আরও পড়ুন, সংখ্যাগরিষ্ঠতার ‘অপব্যবহার’ অভিযোগ: সংসদে বিএনপির বিরুদ্ধে সরব হাসনাত আব্দুল্লাহ

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত