দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১২ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

পাবনায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাবনায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল পাঁচটার দিকে মসজিদের নামাজ শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে নেতাকর্মীরা একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন।মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুল হামিদ রোড হয়ে শহীদ নিলয় চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন এবং দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

পরে শহীদ নিলয় চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন ও মাওলানা জহুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন বলেন, দীর্ঘ সতের বছর পর গত ১২ ফেব্রুয়ারি একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি দাবি করেন, নির্বাচনে যেসব অনিয়ম বা ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলে আলোচনা রয়েছে, তা সত্ত্বেও দলীয় আমির নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বিরোধী দলে বসে সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আরও পড়ুন, বেলাল হত্যা মামলার মূল আসামি রিপন গ্রেপ্তার, স্বস্তি ফিরেছে বরিশালে

তিনি আরও বলেন, সরকার প্রধানও বিরোধী দলের নেতার সঙ্গে সাক্ষাৎ করে সবাই মিলে দেশ গড়ার অঙ্গীকার করেছিলেন। তবে বর্তমান সংসদে উত্থাপিত বিভিন্ন বিল, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা পরিপত্র ও রাষ্ট্রপতির অর্ডিন্যান্স এসবের অনেকগুলোই বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। ইকবাল হোসাইন আরও উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে ডা. রিয়াজের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি ইশতেহার প্রণয়ন করা হয়েছিল, যেখানে সব দল স্বাক্ষর করে নির্বাচনের পর তা বাস্তবায়নের অঙ্গীকার করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি রক্ষা করছে না এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি।

আরও পড়ুন, লামা হোটেল কোহিনূর আবাসিক: মাদকের সর্গরাজ্য , প্রশাসনের হস্তক্ষেপ জরুরি

সমাবেশে বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান এবং সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও শহরের কয়েকটি এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।

বিষয় : মিছিল সমাবেশ পাবনা জুলাই সনদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পাবনায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

পাবনায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল পাঁচটার দিকে মসজিদের নামাজ শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে নেতাকর্মীরা একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন।মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুল হামিদ রোড হয়ে শহীদ নিলয় চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন এবং দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

পরে শহীদ নিলয় চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন ও মাওলানা জহুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন বলেন, দীর্ঘ সতের বছর পর গত ১২ ফেব্রুয়ারি একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি দাবি করেন, নির্বাচনে যেসব অনিয়ম বা ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলে আলোচনা রয়েছে, তা সত্ত্বেও দলীয় আমির নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বিরোধী দলে বসে সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আরও পড়ুন, বেলাল হত্যা মামলার মূল আসামি রিপন গ্রেপ্তার, স্বস্তি ফিরেছে বরিশালে

তিনি আরও বলেন, সরকার প্রধানও বিরোধী দলের নেতার সঙ্গে সাক্ষাৎ করে সবাই মিলে দেশ গড়ার অঙ্গীকার করেছিলেন। তবে বর্তমান সংসদে উত্থাপিত বিভিন্ন বিল, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা পরিপত্র ও রাষ্ট্রপতির অর্ডিন্যান্স এসবের অনেকগুলোই বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। ইকবাল হোসাইন আরও উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে ডা. রিয়াজের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি ইশতেহার প্রণয়ন করা হয়েছিল, যেখানে সব দল স্বাক্ষর করে নির্বাচনের পর তা বাস্তবায়নের অঙ্গীকার করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি রক্ষা করছে না এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি।

আরও পড়ুন, লামা হোটেল কোহিনূর আবাসিক: মাদকের সর্গরাজ্য , প্রশাসনের হস্তক্ষেপ জরুরি

সমাবেশে বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান এবং সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও শহরের কয়েকটি এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত