দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসার ৫০তম সালানা জলসা অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৫০তম সালানা জলসা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে দিনব্যাপী এক বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠান গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত (শুক্রবার,১০ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই আয়োজনে প্রথমেই পবিত্র খতমে কুরআনুল করিমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরবর্তীতে না’তে রাসুল (সা.), খতমে গাউসিয়া শরীফ, খতমে খাজেগান শরীফ এবং দেশবরেণ্য ওলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সারাদিনব্যাপী এই ধর্মীয় আয়োজনে আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও ধর্মপ্রেমী মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন আলহাজ্ব এডভোকেট রফিক আহমদ, সিনিয়র আইনজীবী, জজ কোর্ট, চট্টগ্রাম। প্রধান আলোচক হিসেবে তকরির পেশ করেন হযরতুলহাজ্ব আল্লামা মুফতি ˆসয়দ অছিয়ুর রহমান, সাবেক অধ্যক্ষ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ষোল শহর, চট্টগ্রাম। তিনি তাঁর বক্তব্যে ইসলামের মৌলিক আদর্শ, আখলাক ও নবীজির সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং বর্তমান সমাজে ˆনতিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেন। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি আলহাজ্ব এম. এ. তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অব.) হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুস ছোবহান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ˆতয়্যবিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা, ষোল শহর, চট্টগ্রামের অধ্যক্ষ হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ বদিউল আলম রেজভী। তিনি তাঁর বক্তব্যে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শই মানবজাতির জন্য সর্বোত্তম দিশারী। তাঁর শিক্ষা ও আদর্শ বাস্তব জীবনে অনুসরণ করলেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।

আরও পড়ুন, ফরিদপুরে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ জনজীবন, উদাসীন কর্তৃপক্ষ

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ—মোঃ রেয়াজ উদ্দিন, মুহাম্মদ আজিজুর রহমান, মোঃ ইব্রাহীম, মোঃ জহুরুল আলম, মুহাম্মদ হাবিবুল ওয়াহেদ, মুহাম্মদ এমদাদুল হক, মুহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ মেসবাহুল ইসলাম, এম. শাইফুদ্দীন, ডা. মোহাম্মদ সোহেলসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং দেশবরেণ্য বুজর্গানে দ্বীন ও উলামায়ে কেরামগণ। বক্তারা তাঁদের বক্তব্যে মুসলিম উম্মাহকে কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ˆনতিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন, ধামইরহাট থানা এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষা বিস্তার, ˆনতিকতা চর্চা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতিবছরের ন্যায় এবারের সালানা জলসাও সফলভাবে সম্পন্ন হয়েছে, যা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। দিনব্যাপী এ আয়োজনের শেষপর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়।

বিষয় : সালানা জলসা এলাহাবাদ আহমদিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসার ৫০তম সালানা জলসা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত