লা লিগায় হঠাৎ ছন্দপতন ঘটেছে রিয়াল মাদ্রিদের। মায়োর্কার বিপক্ষে হারের পর এবার জিরোনার সঙ্গে ড্র করে আরও বড় ধাক্কা খেল আলভারো আরবেলোয়ার দল।ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে রিয়াল। এই ফলের ফলে শিরোপা দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা।
আরো পড়ুন , তামিম ডাকলে আবার বিসিবিতে ফিরতে প্রস্তুত সুজন
ম্যাচে দ্বিতীয়ার্ধে ফেদেরিকো ভালভার্দে গোল করে রিয়ালকে এগিয়ে নেন। তবে ১১ মিনিট পর টমাস লেমারের গোলে সমতায় ফেরে জিরোনা।শেষ দিকে কিলিয়ান এমবাপে পেনাল্টির দাবি করলেও রেফারি তাতে সাড়া দেননি।এই ড্রয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল রিয়াল মাদ্রিদ। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৭০। অন্যদিকে এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৭৬।এদিকে ঘরোয়া লিগের হতাশা ভুলে এখন রিয়ালের সামনে বড় চ্যালেঞ্জ ইউরোপে। চ্যাম্পিয়নস লিগে বুধবার বায়ার্ন মিউনিখের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে তারা।
বিষয় : রিয়াল মাদ্রিদ শিরোপা লা লিগা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
লা লিগায় হঠাৎ ছন্দপতন ঘটেছে রিয়াল মাদ্রিদের। মায়োর্কার বিপক্ষে হারের পর এবার জিরোনার সঙ্গে ড্র করে আরও বড় ধাক্কা খেল আলভারো আরবেলোয়ার দল।ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে রিয়াল। এই ফলের ফলে শিরোপা দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা।
আরো পড়ুন , তামিম ডাকলে আবার বিসিবিতে ফিরতে প্রস্তুত সুজন
ম্যাচে দ্বিতীয়ার্ধে ফেদেরিকো ভালভার্দে গোল করে রিয়ালকে এগিয়ে নেন। তবে ১১ মিনিট পর টমাস লেমারের গোলে সমতায় ফেরে জিরোনা।শেষ দিকে কিলিয়ান এমবাপে পেনাল্টির দাবি করলেও রেফারি তাতে সাড়া দেননি।এই ড্রয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল রিয়াল মাদ্রিদ। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৭০। অন্যদিকে এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৭৬।এদিকে ঘরোয়া লিগের হতাশা ভুলে এখন রিয়ালের সামনে বড় চ্যালেঞ্জ ইউরোপে। চ্যাম্পিয়নস লিগে বুধবার বায়ার্ন মিউনিখের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে তারা।

আপনার মতামত লিখুন