রিয়াল বেতিসের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। আর রিয়ালের বড় জয়ে সবচেয়ে বড় অবদান কিলিয়ান এমবাপ্পের—জোড়া গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ডি-বক্সে আলভারো কারেরাস ফাউলের শিকার হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে গোলরক্ষক এমিলিয়ানো উদেরোকে পরাস্ত করতে কোনো ভুল করেননি এমবাপ্পে।এর মাত্র তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এবার নিজে গোল না করে সতীর্থ আলভারো কারেরাসকে দিয়ে গোল করান এমবাপ্পে।আরও পড়ুন, মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশের মেয়েরাপ্রথমার্ধ শেষ হওয়ার ১০ মিনিট আগে আসে রিয়ালের তৃতীয় গোল। ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ কাট-ব্যাক থেকে বল পেয়ে জালে পাঠান জুড বেলিংহাম।দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল শোধ করে রায়ো ভায়েকানো। সের্হিও কামেলোর গোলে ম্যাচে ফেরার আশা জাগে সফরকারীদের। তবে শেষ পর্যন্ত সেই আশা পূরণ হয়নি।যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন এমবাপ্পে। চলতি লিগে এটি তার ষষ্ঠ গোল।এই জয়ে পাঁচ ম্যাচে চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে সমান অবস্থানে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। আর ঘরের মাঠে রায়ো ভায়েকানোর বিপক্ষে শেষ ১৫ ম্যাচে এটি রিয়ালের ১৪তম জয়।তবে রবিবার লেভান্তের বিপক্ষে জিততে পারলে আবারও তিন পয়েন্টের ব্যবধানে এককভাবে শীর্ষে উঠে যাওয়ার সুযোগ থাকছে বার্সেলোনার।