দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

জবির দ্বিতীয় ক্যাম্পাসে সবুজায়নে ম্যানেজমেন্ট বিভাগের বৃক্ষরোপণ

চাঁদাবাজ কর্মীদের পক্ষে জবি ছাত্রদল সদস্যসচিবের সাফাই, অর্থ লেনদেন স্বীকার অভিযুক্তের

ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিলেন ছাত্রদলের আহ্বায়ক হিমেল

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জবি প্রেসক্লাবের নিন্দা

জবির নাট্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী

আগামীকাল জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে আসছেন ইরান ও রাশিয়ার রাষ্ট্রদূত

ফয়জুন্নেসা হলের উন্নয়নে নতুন উদ্যোগ, রাস্তা উদ্বোধন করলেন জবি উপাচার্য

জবিতে ‘ককটেল ও পোস্টার আনার’ ফোনালাপ শুনে ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশাসনিক অস্থিরতা

মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যক্ষের চেয়ার দখলের জন্য প্রশাসনিক অস্থিরতা চরমে পৌঁছেছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের অভিযোগ, ওয়েল্ডিং বিভাগের চিফ ইনস্ট্রাক্টর আরিফ হোসেন তালুকদার জ্যেষ্ঠতা ও প্রশাসনিক বিধি উপেক্ষা করে প্রভাব খাটিয়ে অধ্যক্ষ পদ দখলের চেষ্টা করছেন। তিনি ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত টিটিসিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ১০ এপ্রিল তাকে মেহেরপুর থেকে রাজবাড়ীতে বদলি করা হয়। তবে মাত্র নয় মাসের মাথায়, গত ২৪ ফেব্রুয়ারি এক অফিস আদেশে তাকে পুনরায় মেহেরপুর টিটিসিতে ওয়েল্ডিং বিভাগের চিফ ইনস্ট্রাক্টর হিসেবে সংযুক্ত করা হয়।

অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন মহলে লবিং, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে অধ্যক্ষ পরিচয়ে মিথ্যা প্রচার এবং শিক্ষক-শিক্ষার্থীদের দিয়ে সংবর্ধনার আয়োজনের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। স্থানীয় কয়েকটি ফেসবুক পেজেও তাকে অধ্যক্ষ পরিচয়ে ভিডিও প্রকাশ করতে দেখা গেছে। এমনকি বর্তমান অধ্যক্ষের অনুপস্থিতিতে নিজেকে অধ্যক্ষ পরিচয় দিয়ে মেহেরপুরের নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে সেই পোস্ট নিজ ফেসবুক আইডিতে শেয়ার করার ঘটনাও সামনে এসেছে।

আরও পড়ুন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

বর্তমান অধ্যক্ষ ড. প্রকৌশলী মো. শামীম হোসেন এ অভিযোগ নাকচ করে বলেন, সরকারি নির্দেশনার বাইরে অধ্যক্ষের চেয়ারে বসার ক্ষমতা কারোর নেই। বদলির আদেশে তালুকদার সাহেবকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়নি। আমার অনুপস্থিতিতে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি লোকজন নিয়ে এসে কক্ষের তালা খুলে অধ্যক্ষের চেয়ারে বসে বৈঠক করেছেন এবং ব্যক্তিগত জিনিসপত্র সাজিয়ে রেখেছেন। এমন কাজ করার আগে তিনি আমার সঙ্গে কোনো রকম আলোচনা করেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।

আরও পড়ুন, ডাকসু নেতাদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

তিনি আরও বলেন, ছাত্র বহিষ্কারের বিষয়ে যে কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট। সবকিছুর একটি নির্দিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে, সেটিই অনুসরণ করা উচিত। এছাড়াও মাত্র তিন মাসের কোর্সে বহিষ্কারের কোনো বিধান নেই। অন্যদিকে অভিযুক্ত আরিফ হোসেন তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ইতোমধ্যে মেহেরপুর থেকে রাজবাড়ীতে চলে এসেছি। সেখানে কী হয়েছে, তা ছাত্ররা ভালো বলতে পারবে। আমি প্রায় দেড় মাস আগে যোগদান করলেও বর্তমান অধ্যক্ষ এখনো আমাকে অধ্যক্ষ পদের দায়িত্ব বুঝিয়ে দেননি। তিনি আমার সিনিয়র, তাই তার সঙ্গে কোনো দ্বন্দ্বে যেতে চাই না।

আরও পড়ুন, ঢাবিতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রদলের বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ

তবে অধ্যক্ষের কক্ষে অনধিকার প্রবেশ, নিজেকে অধ্যক্ষ পরিচয়ে প্রচার এবং সেখানে ব্যক্তিগত স্মারক রাখার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। এ দিকে সচেতন অভিভাবক ও স্থানীয়দের একাংশ বলছেন, এ ধরনের কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দক্ষ ও সৎ নেতৃত্বের মাধ্যমে টিটিসির স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। উল্লেখ্য, বিগত সময়ে দীর্ঘ পাঁচ বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে আরিফ হোসেন তালুকদার তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন-এর আশীর্বাদপুষ্ট হয়ে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিষয় : অভিযোগ বৈঠক প্রশিক্ষণ মেহেরপুর বহিষ্কার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশাসনিক অস্থিরতা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x