দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ফুটবলের জন্যই বেশি পরিচিত। ফুটবল বিশ্বের সেরা দলগুলোর মধ্যে ব্রাজিল অন্যতম। আরেকটু খোলাসা করে বললে, ব্রাজিল পাঁচবার ফিফা বিশ্বকাপ জিতেছে। ফুটবল ছাড়াও ক্রিকেটে ভালো করার চেষ্টা করছে ব্রাজিলের খেলোয়াড়রা। বৃহস্পতিবার ব্রাজিলের মহিলা ক্রিকেটার লরা কারদোসো একটি অবিশ্বাস্য রেকর্ড তৈরি করেছেন। ছেলে এবং মেয়েদের ক্রিকেট মিলে এটি বিশ্ব রেকর্ড। লরা একাই ৯ উইকেট নিয়েছেন। বিশ্ব এর আগে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এমন কিছু দেখেনি।
আরও পড়ুন, বিসিবি প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়াল
বৃহস্পতিবার কালাহারি মহিলা টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে এই নতুন রেকর্ড করেন লরা কারদোসো। লেসোথোর বিপক্ষে লরা ৩ ওভার বল করে মাত্র ৪ রান খরচায় ৯ উইকেট শিকার করেন। এই ম্যাচে আগে ব্যাট করে ব্রাজিল ২০২ রান করে। টার্গেট তাড়া করতে নেমে লরা কারদোসোর গতির সামনে ৬.২ ওভারে মাত্র ১৩ রানেই অলআউট হয় লেসোথো। ১৮৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় ব্রাজিল।
আরও পড়ুন, পিএসজির দাপটে লিভারপুলকে ২-০ গোলে হার সেমিফাইনালে এক পা ফরাসি জায়ান্টের
কারদোসো দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক করেন। চতুর্থ ওভারে আরও ৪ উইকেট নেন। ষষ্ঠ ওভরে আরও ২ উইকেট শিকার করেন। এই টুর্নামেন্টে ব্রাজিল, বতসোয়ানা ও লেসোথো ছাড়াও খেলছে মালাউই, জাম্বিয়া ও মোজাম্বিকের মহিলা দল।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন