বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীকে সতর্ক করেছে যে কিছু প্রতারক চক্র সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে। বৃহস্পতিবার, সেনাবাহিনী একটি বিজ্ঞপ্তি জারি করেছে যে একটি প্রতারক চক্র ডিজিএফআই এবং সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ফোনের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে।
আরও পড়ুন, পেট্রল, অকটেন, ডিজেল দেশে মজুদ তেলের সময়সীমা চলবে কতদিন
সেনাবাহিনী জানিয়েছে যে প্রতারকরা সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে তা হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করছে। এরপর সেই পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে। সেনাবাহিনী স্পষ্ট করে জানিয়েছে যে তাদের পক্ষ থেকে বা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এ ধরনের যোগাযোগ করা হয় না।
আরও পড়ুন, বৈশাখী শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না
সেনাবাহিনী জনগণকে সচেতন করেছে যে যদি কেউ সেনা কর্মকর্তার পরিচয়ে ফোন বা বার্তার মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে বা কোনো ধরনের সুবিধা আদায়ের চেষ্টা করে, তবে সংশ্লিষ্ট নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।সেনাবাহিনী একইসঙ্গে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে এবং জানিয়েছে যে প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন