জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, আগামী দুই মাসে পেট্রল ও অকটেনের কোনো সংকট হবে না। বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানিয়েছেন।তিনি জানান, বর্তমানে দেশে ১ লাখ ৪৩ হাজার টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ টন অকটেন এবং ১৬ হাজার ৮১২ টন পেট্রল মজুদ আছে। সরকারের ভর্তুকির কারণে ডিজেল প্রতি লিটার ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা বাজার মূল্য ১৫৫ টাকার মধ্যে হওয়া উচিত। সরকারের ভর্তুকি প্রতি লিটারে ৫৫ টাকা।
আরো পড়ুন , আদালতের রায়ে সন্তুষ্ট নন শহীদ আবু সাঈদের পরিবার
মনির হোসেন চৌধুরী আরও বলেন, “সারা দেশে ৭ হাজার ৩৪২টি অভিযানে মজুদ ও অবৈধভাবে সংরক্ষিত ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। মজুদ ও অতিরিক্ত কেনার প্রবণতা পরিবর্তন না হলে সমস্যার সমাধান হবে না।” তিনি জানিয়েছেন, সরকার অন্তত ৩ মাসের জ্বালানি মজুদের সক্ষমতা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে।তিনি জানান, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘমেয়াদে বিশ্বের অর্থনীতিতে প্রভাব ফেললেও চলতি এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। যুদ্ধের অবস্থা স্থিতিশীল হলে সরকার পরিস্থিতি বিবেচনা করে মূল্য নির্ধারণ করবে।
বিষয় : সময়সীমা পেট্রল ও অকটেন

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন