জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি মারা গেছেন। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।রাফি দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাতে অসুস্থ বোধ করলে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, সেখানে রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্বামী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।
আরো পড়ুন , আজ গ্রেফতার সাবেক আ.লীগ এমপি রুমী
রাজনীতিতে সক্রিয় রাফি ছাত্রজীবন থেকেই আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করতেন। তিনি ২০১২-১৩ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং ২০১৯ সালে রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি পদে প্রার্থী হয়েছিলেন। তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবেও সক্রিয় ভূমিকা রেখেছিলেন।পরবর্তীতে রাফি জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
বিষয় : মৃত্যু যুগ্ম আহ্বায়ক এনসিপি নেত্রী

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন