দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

শিক্ষায় বড় বিনিয়োগের ঘোষণা স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই সুবিধা দিচ্ছে সরকার

শিক্ষাকে জাতির দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনা করে একাধিক বড় উদ্যোগ

শিক্ষাকে জাতির দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনা করে একাধিক বড় উদ্যোগ নিয়েছে সরকার—এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারিক রহমান।জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, শিক্ষাখাতে বরাদ্দ ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে। পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হবে।

আরো পড়ুন , অপরাধের ধরন বদলাচ্ছে প্রযুক্তি-দক্ষ পুলিশ গড়ে তোলার আহ্বান আইজিপির

এছাড়া দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষার্থী-শিক্ষকদের জন্য ‘এডু-আইডি’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে এ সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়।সরকার জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু এবং সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের পরিকল্পনাও রয়েছে।মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারে।

বিষয় : স্কুল ড্রেস ফ্রি ওয়াই-ফাই

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শিক্ষায় বড় বিনিয়োগের ঘোষণা স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই সুবিধা দিচ্ছে সরকার

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

শিক্ষাকে জাতির দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনা করে একাধিক বড় উদ্যোগ নিয়েছে সরকার—এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারিক রহমান।জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, শিক্ষাখাতে বরাদ্দ ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে। পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হবে।

আরো পড়ুন , অপরাধের ধরন বদলাচ্ছে প্রযুক্তি-দক্ষ পুলিশ গড়ে তোলার আহ্বান আইজিপির

এছাড়া দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষার্থী-শিক্ষকদের জন্য ‘এডু-আইডি’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে এ সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়।সরকার জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু এবং সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের পরিকল্পনাও রয়েছে।মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত