দৈনিক সংবাদ দিগন্ত

শাহজালালে ডিজিটাল সেবা, ফ্রি ওয়াই-ফাই উদ্বোধন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে। রোববার এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর ফলে একসঙ্গে প্রায় ৩৭ হাজার যাত্রী বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।আরও পড়ুন, রাজধানীতে সর্বোচ্চ সতর্কতায় ডিএমপি, বাড়ানো হয়েছে টহল ও নজরদারিউদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, ডিজিটাল সেবার অংশ হিসেবে বিমানবন্দরে এই সুবিধা চালু করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই নেটওয়ার্ক একসঙ্গে ৩৭ হাজারের বেশি ব্যবহারকারীকে সেবা দিতে সক্ষম।আরও পড়ুন, ঢাকাসহ দেশজুড়ে টানা বৃষ্টি, কোথাও স্বস্তি কোথাও জলাবদ্ধতার ভোগান্তিবিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ৯৪ হাজার বর্গমিটার এলাকায় এই ওয়াই-ফাই নেটওয়ার্ক বিস্তৃত থাকবে, যেখানে টার্মিনালসহ গুরুত্বপূর্ণ সব এলাকাই অন্তর্ভুক্ত।আরও পড়ুন, হাসপাতালে হামলায় আহত ডা. নাসিরকে দেখতে ঢাকা মেডিক্যালে প্রধানমন্ত্রীর চিকিৎসকসেবাটি পরিচালনায় ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট ও শক্তিশালী ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে। এর আগে পরীক্ষামূলকভাবে সেবা চালু থাকলেও এখন এটি আনুষ্ঠানিকভাবে যাত্রীদের জন্য উন্মুক্ত করা হলো।

শাহজালালে ডিজিটাল সেবা, ফ্রি ওয়াই-ফাই উদ্বোধন