দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

অপরাধের ধরন বদলাচ্ছে প্রযুক্তি-দক্ষ পুলিশ গড়ে তোলার আহ্বান আইজিপির

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির

বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির।বুধবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি-এ ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের শিক্ষা, দক্ষতা ও সচেতনতা বাড়াতে হবে।আইজিপি বলেন, নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের শুধু চাকরি নয়, একটি সেবামূলক পেশায় আত্মনিয়োগ করতে হবে। ‘সেবাই ধর্ম’—এই মূলমন্ত্র ধারণ করে জনগণের পাশে দাঁড়াতে হবে।

আরো পড়ুন , হাম নিয়ন্ত্রণে ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান শুরু

আইজিপি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই পুলিশের সবচেয়ে বড় শক্তি। তাই দায়িত্ব পালনে সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিকতার চর্চা অপরিহার্য।তিনি নতুন এসআইদের উদ্দেশে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাই পুলিশের প্রধান দায়িত্ব। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ারও আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে দুই বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ২০৯ জন সাব-ইন্সপেক্টরকে বিভিন্ন জেলায় প্রবেশনারি কর্মকর্তা হিসেবে নিয়োগের জন্য বিদায় জানানো হয়। এ সময় কৃতিত্বপূর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিষয় : আইজিপি পুলিশ অপরাধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

অপরাধের ধরন বদলাচ্ছে প্রযুক্তি-দক্ষ পুলিশ গড়ে তোলার আহ্বান আইজিপির

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির।বুধবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি-এ ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের শিক্ষা, দক্ষতা ও সচেতনতা বাড়াতে হবে।আইজিপি বলেন, নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের শুধু চাকরি নয়, একটি সেবামূলক পেশায় আত্মনিয়োগ করতে হবে। ‘সেবাই ধর্ম’—এই মূলমন্ত্র ধারণ করে জনগণের পাশে দাঁড়াতে হবে।

আরো পড়ুন , হাম নিয়ন্ত্রণে ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান শুরু

আইজিপি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই পুলিশের সবচেয়ে বড় শক্তি। তাই দায়িত্ব পালনে সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিকতার চর্চা অপরিহার্য।তিনি নতুন এসআইদের উদ্দেশে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাই পুলিশের প্রধান দায়িত্ব। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ারও আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে দুই বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ২০৯ জন সাব-ইন্সপেক্টরকে বিভিন্ন জেলায় প্রবেশনারি কর্মকর্তা হিসেবে নিয়োগের জন্য বিদায় জানানো হয়। এ সময় কৃতিত্বপূর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত