দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

হাম নিয়ন্ত্রণে ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান শুরু

টিকাদান আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার টিকাদান কর্মসূচি ১৪ দিন এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু করার ঘোষণা দিয়েছে।জাতীয় সংসদে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশে হামের টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কোনো সংকট নেই।মন্ত্রী জানান, ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ বিতরণ করা হয়েছে।তিনি আরও বলেন, অতীতে টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছিল,

আরো পড়ুন , সংসদে পাস সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল নিষিদ্ধ থাকছে আওয়ামী লীগের কার্যক্রম

 তবে বর্তমান সরকার সেই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।সংসদ অধিবেশনে হামের প্রাদুর্ভাব নিয়ে জরুরি নোটিশ উত্থাপন করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশে টিকাদান কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টিকা সংগ্রহে টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে।সরকার জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে এবং কোল্ড চেইন ব্যবস্থাপনাও সঠিকভাবে বজায় রাখা হচ্ছে।

বিষয় : টিকাদান সারাদেশে হাম নিয়ন্ত্রণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হাম নিয়ন্ত্রণে ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান শুরু

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার টিকাদান কর্মসূচি ১৪ দিন এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু করার ঘোষণা দিয়েছে।জাতীয় সংসদে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশে হামের টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কোনো সংকট নেই।মন্ত্রী জানান, ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ বিতরণ করা হয়েছে।তিনি আরও বলেন, অতীতে টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছিল,

আরো পড়ুন , সংসদে পাস সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল নিষিদ্ধ থাকছে আওয়ামী লীগের কার্যক্রম

 তবে বর্তমান সরকার সেই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।সংসদ অধিবেশনে হামের প্রাদুর্ভাব নিয়ে জরুরি নোটিশ উত্থাপন করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশে টিকাদান কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টিকা সংগ্রহে টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে।সরকার জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে এবং কোল্ড চেইন ব্যবস্থাপনাও সঠিকভাবে বজায় রাখা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত