শিক্ষাকে জাতির দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনা করে একাধিক বড় উদ্যোগ নিয়েছে সরকার—এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারিক রহমান।জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, শিক্ষাখাতে বরাদ্দ ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে। পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হবে।আরো পড়ুন , অপরাধের ধরন বদলাচ্ছে প্রযুক্তি-দক্ষ পুলিশ গড়ে তোলার আহ্বান আইজিপিরএছাড়া দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষার্থী-শিক্ষকদের জন্য ‘এডু-আইডি’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে এ সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়।সরকার জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু এবং সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের পরিকল্পনাও রয়েছে।মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারে।