ঢাকা শহরে ২০২২-২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৪০ জনের মধ্যে ৫৬ শতাংশ পথচারী। এছাড়া মোটরসাইকেল আরোহী ২৪ শতাংশ এবং রিকশা ব্যবহারকারী ৮ শতাংশ। নিহতদের মধ্যে ৮০ শতাংশ পুরুষ এবং বয়সভিত্তিক হিসেবে ২০ থেকে ৪৯ বছর বয়সীদের মৃত্যুসংখ্যা সবচেয়ে বেশি।এদিকে দিনের তুলনায় রাতের সময়ে সড়ক দুর্ঘটনা বেশি ঘটে। এ সব মৃত্যুর পেছনে মূলত দায়ী বেপরোয়া বাস ও ট্রাক।
আরো পড়ুন , তেলের সংকটে হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি সেবা বিপর্যস্ত বন্ধের আশঙ্কা
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সভাকক্ষে মঙ্গলবার ‘ঢাকার সড়ক নিরাপত্তা পরিস্থিতি’ শীর্ষক প্রতিবেদন উন্মোচন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। প্রতিবেদনে ডিএমপি’র নথিভুক্ত সাধারণ ডায়রি ও মামলা বিশ্লেষণ করে তথ্য সংকলন করা হয়েছে।বিআইজিআরএস সমন্বয়ক মো. আবদুল ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার খালিদ মাহমুদসহ অন্যান্যরা।
বিষয় : দুর্ঘটনা পথচারী রোড ক্র্যাশ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন