মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। বিশেষ করে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে, যার প্রভাব পড়তে শুরু করেছে খাদ্যবাজারেও।
আরো পড়ুন , অক্টোবর-ডিসেম্বরে জিডিপি বৃদ্ধি মাত্র ৩.০৩% শিল্প খাতে বড় ধাক্কা
ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ও পরিবহন খরচ বাড়ায় আমদানি ব্যয় বৃদ্ধি পেয়েছে। এতে স্থানীয় বাজারেও মূল্যস্ফীতির চাপ বাড়ছে।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে, মার্চ মাসে বিশ্ব খাদ্যমূল্য সূচক ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ১২৮ দশমিক ৫ পয়েন্টে পৌঁছেছে। শস্য, মাংস, দুগ্ধজাত পণ্য, ভোজ্যতেল ও চিনিসহ প্রায় সব পণ্যের দামই বেড়েছে।বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হয়, তাহলে দামের পাশাপাশি সরবরাহ সংকটও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
বিষয় : মূল্যস্ফীতি বিশ্ববাজার খাদ্যমূল্য

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। বিশেষ করে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে, যার প্রভাব পড়তে শুরু করেছে খাদ্যবাজারেও।
আরো পড়ুন , অক্টোবর-ডিসেম্বরে জিডিপি বৃদ্ধি মাত্র ৩.০৩% শিল্প খাতে বড় ধাক্কা
ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ও পরিবহন খরচ বাড়ায় আমদানি ব্যয় বৃদ্ধি পেয়েছে। এতে স্থানীয় বাজারেও মূল্যস্ফীতির চাপ বাড়ছে।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে, মার্চ মাসে বিশ্ব খাদ্যমূল্য সূচক ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ১২৮ দশমিক ৫ পয়েন্টে পৌঁছেছে। শস্য, মাংস, দুগ্ধজাত পণ্য, ভোজ্যতেল ও চিনিসহ প্রায় সব পণ্যের দামই বেড়েছে।বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হয়, তাহলে দামের পাশাপাশি সরবরাহ সংকটও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

আপনার মতামত লিখুন