চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার কমেছে। গত অক্টোবর-ডিসেম্বরে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩ দশমিক ০৩ শতাংশ, যা জুলাই-সেপ্টেম্বর প্রান্তির ৪ দশমিক ৯৬ শতাংশের তুলনায় কম।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার (৬ এপ্রিল) এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে শিল্প খাতের প্রবৃদ্ধি খুব কমে ১ দশমিক ২৭ শতাংশে নেমে এসেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এই খাতের প্রবৃদ্ধি ছিল সর্বোচ্চ ৬ দশমিক ৮২ শতাংশ।
আরো পড়ুন , অতিরিক্ত কর আরোপে ব্যবসা সংকুচিত হওয়া চলবে না: এনবিআর চেয়ারম্যান
কৃষি খাত ৩ দশমিক ৬৮ শতাংশ এবং সেবা খাত ৪ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি করেছে। তবে, শিল্প খাতের এই প্রবৃদ্ধি হ্রাস দেশীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রভাব ফেলেছে।বিবিএসের বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান হামলার পর বৈশ্বিক জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দেশেও জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর প্রভাব সরাসরি শিল্প খাতের উৎপাদন ও জিডিপি বৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন