দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বিদ্যুতের চাহিদা বেড়ে লোডশেডিং বেড়েছে নগরের মানুষ চরম ভোগান্তিতে

বরিশাল নগরীতে তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং

বরিশাল নগরীতে তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা।বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় নগরের বিভিন্ন এলাকায় প্রায় ২০ থেকে ২৫ শতাংশ লোডশেডিং দেওয়া হচ্ছে।বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র-১-এর নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার জানিয়েছেন, তাঁর এলাকায় চাহিদা ৭৮.৫ মেগাওয়াট হলেও সরবরাহ হচ্ছে মাত্র ৫০ মেগাওয়াট। ফলে প্রতিটি ফিডারে এক ঘণ্টা করে বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে।কেন্দ্র-২-এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, তাঁদের এলাকায় দৈনিক চাহিদা ৩৯ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ২১ মেগাওয়াট। মূল গ্রিডের ঘাটতি এই পরিস্থিতির কারণ।

আরো পড়ুন ,  অবৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে নেত্রকোনা প্রশাসনের তীব্র অভিযান

বাসিন্দারা জানিয়েছেন, বিশেষ করে রাতের সময় লোডশেডিং বেশি হওয়ায় ভোগান্তি তীব্র। কাশিপুর চৌহুতপুরের হোসেন চৌধুরী বলেন, ‘এমন অবস্থা হয়েছে যে মনে হয় বিদ্যুৎ বিলই হয়তো দিতে হবে না।’নিউ সার্কুলার রোডের মাসুদ আহমেদ বলেন, গরমের সঙ্গে মশার উৎপাত বেড়ে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। শিশুদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, বয়স্করা বেশি কষ্ট পাচ্ছেন।ব্যবসা-বাণিজ্যও প্রভাবিত হয়েছে। গির্জামহল্লার দোকানীরা জানান, বিদ্যুৎ সংকটে ক্রেতা কমে গেছে। চশমা ব্যবসায়ী মো. রফিক বলেন, ‘ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসার কারণে আমাদের ব্যবসায় মন্দা চলছে।’রূপাতলী গ্রিড স্টেশনের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান পলাশ বলেন, বর্তমান পরিস্থিতি সাময়িক। তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে।

বিষয় : ভোগান্তি লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বিদ্যুতের চাহিদা বেড়ে লোডশেডিং বেড়েছে নগরের মানুষ চরম ভোগান্তিতে

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

বরিশাল নগরীতে তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা।বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় নগরের বিভিন্ন এলাকায় প্রায় ২০ থেকে ২৫ শতাংশ লোডশেডিং দেওয়া হচ্ছে।বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র-১-এর নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার জানিয়েছেন, তাঁর এলাকায় চাহিদা ৭৮.৫ মেগাওয়াট হলেও সরবরাহ হচ্ছে মাত্র ৫০ মেগাওয়াট। ফলে প্রতিটি ফিডারে এক ঘণ্টা করে বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে।কেন্দ্র-২-এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, তাঁদের এলাকায় দৈনিক চাহিদা ৩৯ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ২১ মেগাওয়াট। মূল গ্রিডের ঘাটতি এই পরিস্থিতির কারণ।

আরো পড়ুন ,  অবৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে নেত্রকোনা প্রশাসনের তীব্র অভিযান

বাসিন্দারা জানিয়েছেন, বিশেষ করে রাতের সময় লোডশেডিং বেশি হওয়ায় ভোগান্তি তীব্র। কাশিপুর চৌহুতপুরের হোসেন চৌধুরী বলেন, ‘এমন অবস্থা হয়েছে যে মনে হয় বিদ্যুৎ বিলই হয়তো দিতে হবে না।’নিউ সার্কুলার রোডের মাসুদ আহমেদ বলেন, গরমের সঙ্গে মশার উৎপাত বেড়ে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। শিশুদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, বয়স্করা বেশি কষ্ট পাচ্ছেন।ব্যবসা-বাণিজ্যও প্রভাবিত হয়েছে। গির্জামহল্লার দোকানীরা জানান, বিদ্যুৎ সংকটে ক্রেতা কমে গেছে। চশমা ব্যবসায়ী মো. রফিক বলেন, ‘ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসার কারণে আমাদের ব্যবসায় মন্দা চলছে।’রূপাতলী গ্রিড স্টেশনের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান পলাশ বলেন, বর্তমান পরিস্থিতি সাময়িক। তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত