দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল মঙ্গলবার দিল্লি সফরে যাচ্ছেন। বাংলাদেশ এই সফরকে ‘শুভেচ্ছা সফর’ হিসেবে বর্ণনা করলেও কর্মকর্তারা জানিয়েছেন, এতে দু’পক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী-এর সঙ্গে আলাদা বৈঠক করবেন। এটি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম কোনো বাংলাদেশি মন্ত্রীর দিল্লি সফর।
আরও পড়ুন, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করতে সংসদে পাশ হল আরপিও সংশোধনী বিল-২০২৬
কর্মকর্তারা জানান, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা দিল্লির সঙ্গে পূর্বের কিছুটা টানাপোড়েন কাটিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে সম্পর্ককে পারস্পরিক লাভজনক অবস্থানে নিয়ে যেতে চায়। সফরকালে মরিশাসে অনুষ্ঠিতব্য নবম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নেবেন খলিলুর রহমান। একই বিমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও যাচ্ছেন, যা দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃসামঞ্জস্যের এক অনন্য সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন, দেশে জ্বালানি সংকট এড়াতে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান
বিশ্লেষকরা মনে করছেন, এ সফর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সূচনা এবং বাণিজ্য, জ্বালানি সরবরাহ ও বিভিন্ন কানেক্টিভিটি প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এর সঙ্গে বৈঠক থাকছে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে দুই দেশের কর্মকর্তারা ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনর্বহাল, গঙ্গা চুক্তি নবায়ন ও বাণিজ্য সুবিধা পুনঃস্থাপনের বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
বিষয় : দিল্লি পররাষ্ট্রমন্ত্রী বৈঠক

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন