দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

খোলা সেচ পাম্পে বোরখা জড়িয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

পাম্পে বোরখা জড়িয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

শরীয়তপুরের চরপালং এলাকায় একটি অরক্ষিত সেচ পাম্পে বোরখা জড়িয়ে রোজিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে কীর্তিনাশা রিভ পাড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নিহত রোজিনা বেগম প্রতিদিনের মতো সকালে বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে নদীর পাড়ে স্থাপিত একটি সেচ পাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাতাসে তার পরিহিত বোরখা পাম্পের ঘূর্ণায়মান যন্ত্রাংশে জড়িয়ে যায়। এতে তিনি মেশিনের ভেতরে আটকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

আরো পড়ুন , পেট্রোলপাম্পে দীর্ঘ লাইনের নেপথ্যে চলছে তেল সিন্ডিকেট

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাম্পটি কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী ছাড়াই চালানো হচ্ছিল এবং বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।নিহতের মেয়ে লাবনী আক্তার বলেন, “এই পাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। কয়েকদিন ধরেই মেশিনটির সমস্যা ছিল, তবুও কেউ ব্যবস্থা নেয়নি।”অন্যদিকে স্থানীয় কাউন্সিলর কাসেম মোল্লা জানান, পাম্পটি যৌথভাবে পরিচালিত হয় এবং তিনি নিহতের পরিবারের পাশে থাকার চেষ্টা করছেন।স্থানীয়দের দাবি, এ ধরনের অরক্ষিত যন্ত্র দ্রুত নিরাপত্তা বেষ্টনীর আওতায় না আনলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

বিষয় : মৃত্যু গৃহবধূ বোরখা জড়িয়ে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

খোলা সেচ পাম্পে বোরখা জড়িয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

শরীয়তপুরের চরপালং এলাকায় একটি অরক্ষিত সেচ পাম্পে বোরখা জড়িয়ে রোজিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে কীর্তিনাশা রিভ পাড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নিহত রোজিনা বেগম প্রতিদিনের মতো সকালে বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে নদীর পাড়ে স্থাপিত একটি সেচ পাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাতাসে তার পরিহিত বোরখা পাম্পের ঘূর্ণায়মান যন্ত্রাংশে জড়িয়ে যায়। এতে তিনি মেশিনের ভেতরে আটকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

আরো পড়ুন , পেট্রোলপাম্পে দীর্ঘ লাইনের নেপথ্যে চলছে তেল সিন্ডিকেট

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাম্পটি কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী ছাড়াই চালানো হচ্ছিল এবং বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।নিহতের মেয়ে লাবনী আক্তার বলেন, “এই পাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। কয়েকদিন ধরেই মেশিনটির সমস্যা ছিল, তবুও কেউ ব্যবস্থা নেয়নি।”অন্যদিকে স্থানীয় কাউন্সিলর কাসেম মোল্লা জানান, পাম্পটি যৌথভাবে পরিচালিত হয় এবং তিনি নিহতের পরিবারের পাশে থাকার চেষ্টা করছেন।স্থানীয়দের দাবি, এ ধরনের অরক্ষিত যন্ত্র দ্রুত নিরাপত্তা বেষ্টনীর আওতায় না আনলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত