মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যে সরকার সব সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। আগে এটা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছিল। এই সিদ্ধান্তটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
আরও পড়ুন, যারা দিনে একবার তেল নিতেন, তারা ৫ বার নিচ্ছেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে। আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নিদের্শেনা দেবেন। ব্যাংকের লেনদেন সময় এখন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হবে। আগে এটা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছিল। জরুরি পরিষেবা বলতে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী, হাসপাতাল, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মী, গণমাধ্যম ইত্যাদিকে বোঝায়।
আরও পড়ুন, মানিকগঞ্জে সেতুর ভিত্তিপ্রস্তর, ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা
বিপণিবিতান, অফিস ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সন্ধ্যা ৬টায় বন্ধ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী মন্ত্রিসভা-বৈঠকে প্রস্তাব উপস্থাপন করবে বলে গতকাল শুক্রবার তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি সূত্র বলেছে, তারাও মনে করে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নিয়ে অনলাইনে ক্লাস নেওয়া কঠিন। এ জন্য খোলা রেখে কীভাবে সমস্যাটি সমাধান করা যায়, সেই চিন্তা তাদেরও আছে। তবে সিদ্ধান্তটি আসবে মন্ত্রিপরিষদ থেকে।
বিষয় : পরিবর্তন সময়সূচি প্রতিষ্ঠান ব্যাংক

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন