পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, যারা আগে একবার তেল কিনতেন, এখন তারা পাঁচবার তেল কিনছেন। কারণ তারা ভাবছেন তেলের সংকট হচ্ছে। কিন্তু আসলে তেলের কোনো সংকট নেই। শনিবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, কৃষিকাজে সবচেয়ে বেশি ডিজেল ব্যবহার হয়। তাই কৃষি খাতে তেলের সরবরাহ করার ক্ষেত্রে আমরা সচেষ্ট আছি। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে বিক্রি করছে।
আরও পড়ুন, পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন ঘোষণা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে একটা যুদ্ধাবস্থা চলছে, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়। সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধের কারণে বাংলাদেশের চারপাশে জ্বালানি তেলের দাম বেশি হয়েছে। পৃথিবীর মধ্যে একমাত্র বিএনপি সরকার, যে জ্বালানি তেলে দাম বাড়ায়নি। কৃষকসহ জনগণ যাতে বিপদের মুখে না পড়ে সেজন্য সরকার সচেষ্ট আছে। তবে আমাদেরও স্বাশ্রয়ী হতে হবে। যাতে ভবিষ্যতে তেল নিয়ে সমস্যায় পড়তে না হয়।
আরও পড়ুন, কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে - শিক্ষামন্ত্রী
এর আগে নগরকান্দা উপজেলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, নগরকান্দা উপজেলা ভূমি অফিস, সালথা সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সালথা উপজেলা ভুমি অফিস ও সালথা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাটের গোডাউন পরিদর্শন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বিষয় : তেল শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন