আফগানিস্তানে শুক্রবার রাতে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কাবুলে একটি বাড়ি ধসে পড়ায় আটজন নিহত এবং এক শিশু আহত হয়েছে।জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ অঞ্চলে, ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১৭৭ কিলোমিটার গভীরে।
আরো পড়ুন , তেহরানের পাল্টা হামলা তীব্রতা বাড়াচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে নিহত ১৩ মার্কিন সেনা
পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের (এনএসএমসি) তথ্যানুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে এই ভূমিকম্পটি রেকর্ড করা হয় এবং এর গভীরতা প্রায় ১৯০ কিলোমিটার।ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তানের হিন্দুকুশে, অক্ষাংশ ৩৬.৪৮° উত্তর এবং দ্রাঘিমাংশ ৭০.৮৪° পূর্বে। উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ থেকে মানুষদের উদ্ধার এবং আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজে তৎপর রয়েছেন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন