দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে।বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
আরো পড়ুন , হাম প্রতিরোধে তৎপর সরকার রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু
রাজধানীতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত ওই সভায় বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।আইনজীবী সমাজের কাছে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, বার কাউন্সিলের মাধ্যমে দেশের আইন পেশার নিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।এদিকে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই আইনজীবীদের মধ্যে শুরু হয়েছে নির্বাচনকেন্দ্রিক আলোচনা ও প্রস্তুতি। প্রার্থিতা ঘোষণা, প্যানেল গঠন ও প্রচারণা নিয়ে ইতোমধ্যে সরব হয়ে উঠছে আইন অঙ্গন।
বিষয় : ভোট অনুষ্ঠিত বার কাউন্সিল

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন